নারায়ণগঞ্জে পাশের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
নারায়ণগঞ্জে পাশের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রূপায়ন টাউনে বকেয়া বিল নিয়ে মামলা-হয়রানির অভিযোগ ফতুল্লা রেলস্টেশন হাজী আওলাদ হোসেন মোল্লা সুপার মার্কেট কমিটি গঠন বক্তাবলী থেকে ডিবির অভিযানে ‘টাইসন’ আসলাম গ্রেপ্তার শিমু ও অভির বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবি জাকির ও তার পরিবারের সোনারগাঁয়ে অনুমতিবিহীন শিশু-কিশোর মেলা, ক্ষুব্ধ অভিভাবকরা ফতুল্লায় বিএনপির বিরুদ্ধে এনসিপি নেতার উপর হামলার অভিযোগ ফতুল্লায় প্রকাশ্যে আওয়ামী দোসর ইব্রাহিম-বাদশা! ফতুল্লায় সম্পত্তির ভাগ চাওয়ায় শিক্ষক বোন ও মাকে কুপিয়ে জখম মুসলিমনগরে মাদকের আস্তানা ভেঙে দিল এলাকাবাসী আবারও জেলার শ্রেষ্ঠ এসআই নির্বাচিত হলেন নন্দন চন্দ্র সরকার মুক্তিযোদ্ধা অমৃত লাল মোদকের ৫১ তম মৃত্যুবার্ষিকী পালিত শহরের মাদক ও অপরাধ জগতের নিয়ন্ত্রক ‘ম্যাংগো গং’ অধরা আয়নায় আশাকে নিজের চেহারা দেখতে বললেন মুকুল! লক্ষ্মীনারায়ণ দুর্গা মন্দির উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চায় বিএসপি রুসেন হাউজিংয়ে অবৈধ গ্যাস সংযোগের মহোৎসব!

নারায়ণগঞ্জে পাশের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
নারায়ণগঞ্জে পাশের হার কমেছে, বেড়েছে জিপিএ-৫

প্রকাশ করা হয়েছে এ বছরের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল। এ বছর নারায়ণগঞ্জ জেলা হতে এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) ও আলিম পরীক্ষায় মোট অংশগ্রহণ করেছে ২৩ হাজার ৮৫১ জন। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৮,৫৬৩ জন, পাশের হার শতকরা ৭৬ দশমিক ৯৪ ভাগ। জিপিএ-৫ পেয়েছে মোট ১০৫৪ জন পরীক্ষার্থী। তবে গতবছরের তুলনায় এবারের পাশের হার হ্রাস পেলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। গতবছরে নারায়ণগঞ্জ থেকে অংশ মোট ২৩,৯৬৬ জন পরীক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৯,৭০৫ জন, পাশের হার শতকরা ৮২ ভাগ। তবে জিপিএ-৫ পেয়েছে ৫৫৬ জন পরীক্ষার্থী। মঙ্গলবার (১৫ অক্টোবর) জেলা শিক্ষা অফিসার ইউনুস ফারুকীর স্বাক্ষরিত তালিকায় এ তথ্য পাওয়া যায়।

এদিকে এবছরের ফলাফল পর্যালচনা করে দেখা যায় এইচএসসি, এইচএসসি (ভোকেশনাল) ও আলিম পরীক্ষার্থীদের জিপিএ-৫ এর দিক দিয়ে সদর উপজেলা এগিয়ে থাকলেও পাশের হারের দিকে এগিছে আছে রূপগঞ্জ।

জেলা শিক্ষা অফিসের তালিকা অনুযায়ী, নারায়ণগঞ্জ জেলার এইচএসসি পরীক্ষাথী ২২ হাজার ৩৪১জন। এদিকে আলিম পরীক্ষার্থী ৮৯০ জন এবং ভোকেশনাল পরীক্ষার্থী ৬২০ জন। সমগ্র জেলায় এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এইচএসসি ১৭ হজার ১৯১ শিক্ষাথী এবং পাশের হার ৭৬.৯৪। আলিম বা মাদ্রাসা থেকে পাশ করেছে ৮৪১ জন, তাদের পাশের হার ৯৪.৪৯ শতাংশ। ভোকেশনাল শিক্ষার্থী পাশ করেছে ৫৩১জন, তাদের পাশের হার ৮৫.৬৪ শতাংশ। এদিকে জেলাতে এইচএসসিতে জিপিএ পেয়েছে ৯৪৬ জন শিক্ষার্থী, আলিম বা মাদ্রাসা থেকে পেয়েছে ৯১ জন ও ভোকেশনাল ১৭ জন।

উপজেলা ভিত্তিক ফলাফল :
নারায়ণগঞ্জ সদর : এ উপজেলায় মোট পরিক্ষার্থী ১২ হাজার ৫০৫ জন। এর মাঝে ১০ হাজা ১৬৮ জন শিক্ষার্থী পাশ করেছে। তালিকা অনুযায়ি এ উপজেলার পাশের হার ৮১.৩১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৭১৪ জন। আলিম বা মাদ্রাসা থেকে এ উপজেলায় মোট পরিক্ষা দিয়েছেন ২৯৮ জন এবং উর্ত্তীণ হয়েছে ২৯৫ জন। আলিম থেকে পরিক্ষা দেওয়া শিক্ষার্থীদের পাশের হার ৯৮.৯৯ শতাংশ এবং জিপিএ পেয়েছে ৩৩ জন। অন্যদিকে এবারের এইচএসসিতে অংশ নেয় ১৯৮জন ভোকেশনাল শিক্ষার্থী। তাদের মাঝে পাশে করেছে ১২৬ জন এবং পাশের ৬৩.৬৩ শতাংশ। ভোকেশনাল থেকে পরিক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৩ জন শিক্ষার্থী।

বন্দর উপজেলা : এ উপজেলায় মোট পরিক্ষার্থী ২ হাজার ৫৮৩ জন। এর মাঝে ১ হাজার ৬২০ জন শিক্ষার্থী পাশ করেছে। তালিকা অনুযায়ি এ উপজেলার পাশের হার ৬২.৭১ শতাংশ। এ উপজেলা থেকে জিপিএ-৫ পেয়েছেন ২৫ জন শিক্ষার্থী। এদিকে আলিম বা মাদ্রাসা থেকে মোট পরিক্ষা দিয়েছেন ১১৪ জন এবং উর্ত্তীণ হয়েছে ১০৭ জন। আলিম থেকে পরিক্ষা দেওয়া শিক্ষার্থীদের পাশের হার ৯৩.৮৫ শতাংশ এবং জিপিএ পেয়েছে ৭ জন। অন্যদিকে এবারের এইচএসসিতে অংশ নেয় ৪২ জন ভোকেশনাল শিক্ষার্থী। তাদের মাঝে পাশে করেছে ৩৯ জন এবং পাশের ৯২.৮৫ শতাংশ। ভোকেশনাল থেকে পরিক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছেন ২ জন শিক্ষার্থী।

সোনারগাঁও উপজেলা : এ উপজেলায় মোট পরিক্ষার্থী ২ হাজার ৩৫৪ জন। এর মাঝে ১ হাজার ৬০০ জন শিক্ষার্থী পাশ করেছে। তালিকা অনুযায়ি এ উপজেলার পাশের হার ৬৭.৯৬ শতাংশ। এ উপজেলা থেকে জিপিএ-৫ পেয়েছেন ৬৬ জন শিক্ষার্থী। এদিকে আলিম বা মাদ্রাসা থেকে মোট পরিক্ষা দিয়েছেন ১১৭ জন এবং উর্ত্তীণ হয়েছে ১০৯ জন। আলিম থেকে পরিক্ষা দেওয়া শিক্ষার্থীদের পাশের হার ৯৩.১৬ শতাংশ এবং জিপিএ পেয়েছে ৩ জন। অন্যদিকে এবারের এইচএসসিতে অংশ নেয় ৫৪ জন ভোকেশনাল শিক্ষার্থী। তাদের মাঝে পাশে করেছে ৫২ জন এবং পাশের ৯৬.২৯ শতাংশ। ভোকেশনাল থেকে পরিক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৪ জন শিক্ষার্থী।

আড়াইহাজার উপজেলা : এ উপজেলায় মোট পরিক্ষার্থী ২ হাজার ৩৬৩ জন। এর মাঝে ১ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী পাশ করেছে। তালিকা অনুযায়ি এ উপজেলার পাশের হার ৭০.০৮ শতাংশ। এ উপজেলা থেকে জিপিএ-৫ পেয়েছেন ৮৯ জন শিক্ষার্থী। এদিকে আলিম বা মাদ্রাসা থেকে মোট পরিক্ষা দিয়েছেন ১৩৭ জন এবং উর্ত্তীণ হয়েছে ১৩৬ জন। আলিম থেকে পরিক্ষা দেওয়া শিক্ষার্থীদের পাশের হার ৯৯.২৬ শতাংশ এবং জিপিএ পেয়েছে ৩৩ জন। অন্যদিকে এবারের এইচএসসিতে অংশ নেয় ১৪৩ জন ভোকেশনাল শিক্ষার্থী। তাদের মাঝে পাশে করেছে ১৪২ জন এবং পাশের ৯৯.৩০ শতাংশ। ভোকেশনাল থেকে পরিক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছেন ৮ জন শিক্ষার্থী।

রূপগঞ্জ উপজেলা : এ উপজেলায় মোট পরিক্ষার্থী ২ হাজার ৫৩৬ জন। এর মাঝে ২ হাজার ১৪৭ জন শিক্ষার্থী পাশ করেছে। তালিকা অনুযায়ি এ উপজেলার পাশের হার ৮৫.৭২ শতাংশ। এ উপজেলা থেকে জিপিএ-৫ পেয়েছেন ৫২ জন শিক্ষার্থী। এদিকে আলিম বা মাদ্রাসা থেকে মোট পরিক্ষা দিয়েছেন ২২৪ জন এবং উর্ত্তীণ হয়েছে ১৯৪ জন। আলিম থেকে পরিক্ষা দেওয়া শিক্ষার্থীদের পাশের হার ৮৬.৬০ শতাংশ এবং জিপিএ পেয়েছে ১৫ জন। অন্যদিকে এবারের এইচএসসিতে অংশ নেয় ১৮৩ জন ভোকেশনাল শিক্ষার্থী। তাদের মাঝে পাশে করেছে ১৭২ জন এবং পাশের ৯৩.৯৮ শতাংশ। তবে ভোকেশনাল থেকে পরিক্ষা দিয়ে কোন শিক্ষার্থী জিপিএ-৫ পায়নি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..