ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী

ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
ফতুল্লায় আইনজীবীর বাড়িতে হামলা ও লুটপাট, প্রাণনাশের হুমকি

নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্ব শত্রুতার জেরে এক আইনজীবীর বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এসময় বাধা দিতে গেলে ওই আইনজীবীর স্ত্রীকে মারধর করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটে নেয় হামলাকারীরা। গত শনিবার (৩ জানুয়ারি) সকালে ফতুল্লা স্টেডিয়াম সংলগ্ন রামারবাগ এলাকায় এই ঘটনা ঘটে।

এই ঘটনায় ভুক্তভোগী মাহমুদা ইসলাম নারগিস বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে স্থানীয় শামীম, পিয়াসা আক্তার, আলতাব, বাবুল ও ফকরুদ্দিনসহ অজ্ঞাতনামা আরও ৮-১০ জনকে বিবাদী করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, মাহমুদা ইসলাম নারগিসের স্বামী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ডালীমের সঙ্গে বিবাদীদের দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। এরই জেরে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে বিবাদীরা দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে জাহাঙ্গীর আলমের বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে। বাড়িতে জাহাঙ্গীর আলমের অনুপস্থিতিতে হামলাকারীরা তার স্ত্রী মাহমুদা ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, হামলাকারীরা বাড়ির আসবাবপত্র ভাঙচুর করে নগদ ৪০ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার ও প্রয়োজনীয় কাগজপত্র লুটে নেয়। এসময় ভুক্তভোগী নারী বাধা দিলে হামলাকারীরা তাকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে এবং বিষয়টি নিয়ে পুলিশ বা মামলা করলে সপরিবারে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

বর্তমানে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ফতুল্লা মডেল থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..