ফতুল্লায় কথিত সাংবাদিক সাহাব উদ্দিন গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় কথিত সাংবাদিক সাহাব উদ্দিন গ্রেফতার
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে ঘিরে কী হচ্ছে? বৃষ্টি চলবে কতদিন, শীতই বা নামবে কবে? মনোমালিন্য ভুলে আ’লীগ ঠেকাতে একাট্টা বিএনপি ফতুল্লায় রতন ডাইংয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক, আটক মালিক ফতুল্লার চরবক্তাবলীতে বায়নাকৃত জমি দখল করে নিলো রুবেল-শাহীন গং! ফতুল্লায় বিশ্ব উরস শরীফ উপলক্ষে জাকের পার্টির বর্ণাঢ্য দাওয়াতি র‍্যালি সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির মহাসাম্রাজ্য, অভিযোগের কেন্দ্রে ইরফান ভূঁইয়া! সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা

ফতুল্লায় কথিত সাংবাদিক সাহাব উদ্দিন গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
ফতুল্লায় কথিত সাংবাদিক সাহাব উদ্দিন গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় সাহাব উদ্দিন সাহাব নামের এক ব্যক্তি পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন। তিনি নিজেকে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক পরিচয় দিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, মাদক সেবন ও মাদক ব্যবসায়ীদের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে জড়িত ছিলেন।

ফতুল্লা মডেল থানা সূত্রে জানা গেছে, সাহাব উদ্দিনের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা রয়েছে। এরমধ্যে একটি মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে পুলিশ তাকে আটক করে। তিনি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার ভূয়া পরিচয় ব্যবহার করে এলাকায় বিভিন্ন অপকর্মে লিপ্ত ছিলেন।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, “সাহাব উদ্দিনের বিরুদ্ধে একটি গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে।”

জানা যায়, চাঁদাবাজিসহ নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২২ সালে তাকে সংশ্লিষ্ট টেলিভিশন চ্যানেল থেকে অব্যাহতি দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..