ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতাসহ চারজন গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতাসহ চারজন গ্রেফতার
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতাসহ চারজন গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
ফতুল্লায় চোরাই মোটরসাইকেল চক্রের মূল হোতাসহ চারজন গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনটি চোরাই মোটরসাইকেলসহ মোটরসাইকেল চোর চক্রের মূল হোতা আতাউর রহমানসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে ফতুল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় রাকিবুল ইসলাম নামে এক মোটরসাইকেল মালিক ফতুল্লা মডেল থানায় ছয়জনের নাম উল্লেখ করে মামলা করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- চক্রের মূল হোতা আতাউর রহমান (৩৫), আশরাফুল খান ওরফে নিলয় (২৭), সুমন (৪৫) ও শ্রাবণ (২৮)।

মামলায় উল্লেখ করা হয়, গত ১২ জানুয়ারি রাতে ফতুল্লার গিরিধারা এলাকায় বিসমিল্লাহ টুইন টাওয়ারের আন্ডারগ্রাউন্ড পার্কিং থেকে বাদীসহ তিনজনের তিনটি মোটরসাইকেল চুরি করা হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান বলেন, চুরি হওয়া মোটরসাইকেলসহ চোর চক্রের মূল হোতাসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..