ফতুল্লায় পুলিশের উপর হামলাকারী নাদিম গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় পুলিশের উপর হামলাকারী নাদিম গ্রেফতার
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

ফতুল্লায় পুলিশের উপর হামলাকারী নাদিম গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
ফতুল্লায় পুলিশের উপর হামলাকারী নাদিম গ্রেফতার

ফতুল্লায় পুলিশের উপ-পরিদর্শককে কুপিয়ে আহতের ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারনামীয় ২নং আসামী এবং প্রায় ১৪টি মাদক মামলার আসামী মোঃ নাদিমকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (১১ অক্টোবর) রাতে পশ্চিম মাসদাইর ৫তলা বিল্ডিং সংলগ্ন শামীমের অটো গেরেজে থেকে এ চিহিৃত মাদক ব্যবসায়ী নাদিমকে আটক করে ফতুল্লা মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ কামরুল হাসান।

গত প্রায় তিনমাস পুর্বে মাসদাইর ঘোষেরবাগ এলাকার অন্যতম মাদক ব্যবসায়ী জাহিদকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয় ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো.সামসুল হক শিকদার। সে সময়ে জাহিদের সঙ্গী নাদিমসহ অজ্ঞাতরা এসআই সামসুল হককে চাকু দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। সেই ঘটনায় থানায় মামলা হলে মামলার অন্যতম আসামী ছিল নাদিম। দীর্ঘ প্রায় তিনমাস প্রতীক্ষার পর পুলিশের উপর হামলাকারী মাদক ব্যবসায়ী নাদিমকে আটক করতো সক্ষম হয় এএসআই কামরুল হাসান।

এএসআই কামরুল হাসান বলেন, নাদিম মাসদাইরে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে প্রায় ৫ ঘন্টা অবস্থানের পর শামীমের অটো গেরেজে থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ২টি মামলার ওয়ারেন্ট ছিলো। এছাড়াও ধৃত নাদিমের বিরুদ্ধে মাদকসহ প্রায় ১৪টি মামলা রয়েছে।

উল্লেখ্য যে, নাদিমের পরিবারের ভাইবোন সবাই মাদক বিক্রির সাথে জড়িত। তার বড়বোন পারুলী বেগম মাসদাইর গুদারাঘাট এলাকার অন্যতম মাদক সম্রাজ্ঞী। পারুলীর বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..