ফতুল্লায় যুবদলের বর্ণাঢ্য মিছিলে টিপুর নির্দেশনায় দিহাম প্রধানের নেতৃত্বে যোগদান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় যুবদলের বর্ণাঢ্য মিছিলে টিপুর নির্দেশনায় দিহাম প্রধানের নেতৃত্বে যোগদান
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

ফতুল্লায় যুবদলের বর্ণাঢ্য মিছিলে টিপুর নির্দেশনায় দিহাম প্রধানের নেতৃত্বে যোগদান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
ফতুল্লায় যুবদলের বর্ণাঢ্য মিছিলে টিপুর নির্দেশনায় দিহাম প্রধানের নেতৃত্বে যোগদান

নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য মিছিল অনুষ্ঠিত হয়েছে। থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপুর নির্দেশনায় ফতুল্লা ৬নং ওয়ার্ড যুবদল নেতা দিহাম প্রধানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে নেতাকর্মীরা এতে যোগদান করেন।

সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় ফতুল্লার ৬নং ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দিহাম প্রধানের নেতৃত্বে শিবুমার্কেট মোড়ে এসে জড়ো হন। পরে তারা ব্যানার ও ফেস্টুন নিয়ে বর্ণাঢ্য মিছিলসহ জেলা যুবদলের মূল কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

এসময় ৬নং ওয়ার্ড যুবদল নেতা দিহাম প্রধান বলেন, “জাতীয়তাবাদী যুবদলের এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করতে অনুপ্রেরণা দেয়। আমরা নেতৃবৃন্দের নির্দেশে দলের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও সে প্রচেষ্টা অব্যাহত রাখব।”

মিছিলে আরও উপস্থিত ছিলেন জিহাদ, নীরব, মেহেদী হাসান, শিবলু, মোহাম্মদ মোমিন, জালাল, মুরাদ হোসেন, মাহিম, আলামিন ও স্বাধীন প্রমুখ।

নেতাকর্মীরা জানান, দিহাম প্রধানের নেতৃত্বে যুবদল এখন আরও সংগঠিত ও গতিশীল হয়ে উঠেছে, যা স্থানীয় রাজনীতিতে নতুন উদ্যম যোগ করেছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..