আসন্ন শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি হিসেবে ফতুল্লার বিভিন্ন পূজা মণ্ডপে শারদীয় শুভেচ্ছা ও উপহার পাঠান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মোঃ শাহ্ আলম।
শনিবার (২৭ সেপ্টেম্বর) ফতুল্লার বিভিন্ন এলাকায় অবস্থিত মন্দিরে শারদীয় শুভেচ্ছা ও উপহার পাঠান। শারদীয় শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয় লালপুর শ্যামা কালী মন্দির, দাপা পোস্টঅফিস কালী মন্দির, মেঘনা ঘাট কালী মন্দিরসহ ২৭টি মন্দিরে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লালপুর পূজা কমিটির সাধারণ সম্পাদক অর্জুন দাস, কোষাধক্ষ্য সুমন ঘোষ, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দত্ত, মন্দির সেবায়েত নন্দলাল বসাক, মেঘনা ঘাট মন্দিরের সাধারণ সম্পাদক অভি দাস, দাপা পোস্ট অফিস পূজা মণ্ডপের সভাপতি পবিত্র রঞ্জন দাস, সহ-সভাপতি নিখিল চন্দ্র দাস ও অন্যান্য পূজা কমিটির সদস্যবৃন্দ।
এছাড়া উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রুমি চৌধুরী, সাবেক দপ্তর সম্পাদক বোরহান বেপারী, বিএনপি নেতা দেলোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি কাজী আরিফ, রিপনসহ ছাত্রদল, যুবদল ও থানা ও ইউনিয়ন বিএনপির অনেক নেতাকর্মী।
আপনার মন্তব্য প্রদান করুন...