ফতুল্লায় পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ

ফতুল্লায় পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯
ফতুল্লায় পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ফতুল্লা প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফতুল্লা থানা কমিটির দ্বি-বার্ষিক সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ১১ সেপ্টেম্বর বিকাল ৪টায় ফতুল্লা থানার বাড়ৈভোগ শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের ফতুল্লা থানার সভাপতি রঞ্জিত মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অরুণ দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট খোকন সাহা।

এ সময় অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি শ্রী দীপক কুমার সাহা ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন। অনুষ্ঠানের শুরুতে গীতা পাঠ করেন ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রণজিৎ মোদক।

প্রধান অতিথি এড. খোকন সাহা তার বক্তব্যে বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ একটি প্রতিবাদী সংগঠন। এ সংগঠন আপনাদের সকলের অধিকার আদায়ের সংগঠন। আমি সনাতন ধর্মাবলম্বীদের একজন ক্ষুদ্র কর্মী মাত্র। আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন সারাজীবন এভাবেই পাশে থেকে আপনাদের সেবা করতে পারি।

এছাড়াও এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাস, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি লিটন চন্দ্র পাল, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি অরুণ কুমার দাস, সাধারণ সম্পাদক উত্তম সাহা, সোনারগাঁ থানার সভাপতি লোকনাথ দত্ত, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি শিশির ঘোষ অমরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..