ফতুল্লায় বসত ঘর থেকে বৃদ্ধার গলিত মরদেহ উদ্ধার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় বসত ঘর থেকে বৃদ্ধার গলিত মরদেহ উদ্ধার
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

ফতুল্লায় বসত ঘর থেকে বৃদ্ধার গলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৯
ফতুল্লায় বসত ঘর থেকে বৃদ্ধার গলিত মরদেহ উদ্ধার

ফতুল্লা সংবাদদাতা : নারায়ণগঞ্জ সদর উপজেলা ফতুল্লার কুতুবপুরের মুন্সিবাগ এলাকায় বসত ঘর থেকে নুরুন্নেসা বেগম (৭০) নামে এক বৃদ্ধার গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার ২২ সেপ্টেম্বর রাত সাড়ে ৯টায় তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নুরুন্নেসা বেগম লক্ষীপুর জেলার জহিরপুর গ্রামের মৃত. মোহাম্মদ হোসেনের স্ত্রী। ফতুল্লার মুন্সিবাগ এলাকায় তার ছেলেমেয়েরা আধা পাকা ঘর তুলে সেখানে তাকে থাকতে দেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, বৃদ্ধা নুরুন্নেসা যে আধা পাকা ঘরটিতে থাকতেন সে ঘরের চারপাশে হাঁটু পানি। এ পানি দিয়ে হেটে ঘরে যেতে হয়। ধারণা করা হচ্ছে রোগাক্রান্ত হয়ে ঘরের ভিতরেই ৪-৫ দিন আগে বৃদ্ধার স্বাভাবিক মৃত্যু হয়। এর মধ্যে তার সন্তানরাও কেউ তার খোঁজ-খবর নেয়নি। দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় সংবাদ দিলে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনার তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..