ফতুল্লায় ভাংচুর মামলায় চাঁদাবাজ আল-আমিন গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লায় ভাংচুর মামলায় চাঁদাবাজ আল-আমিন গ্রেফতার
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু

ফতুল্লায় ভাংচুর মামলায় চাঁদাবাজ আল-আমিন গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
ফতুল্লায় ভাংচুর মামলায় চাদাঁবাজ আল-আমিন গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ : অবশেষে ভাংচুর মামলায় পুলিশের হাতে গ্রেফতার ফতুল্লা থানাধীন মাসদাইর গুদারাঘাট এলাকার আলোচিত মাদক বিক্রেতা ও চাঁদাবাজ মোঃ আল-আমিন। শুক্রবার (৪ অক্টোবর) রাতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মোঃ আমজাদ হোসেন আল-আমিনকে গ্রেফতার করে।

এর আগে গুদারাঘাট এলাকায় মোঃ জাহাঙ্গীর নামে এক ব্যবসায়ীর কাছে চাঁদাদাবী করে আল-আমিন। জাহাঙ্গীরের দায়ের করা মামলা নং-৬ (৪/১০/১৯ইং) ধারা- ১৪৩/৪৪৮/৩৮৫/৩৭৯/৪২৭/৫০৬ দঃবিঃ আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আল-আমিন আহসান কসাইয়ের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তিদের শেল্টারে আল-আমিন পুরো মাসদাইর গুদারাঘাট এলাকায় মাদক ও চাদাঁবাজির স্বর্গরাজ্যে পরিণত করে তোলে। সেখানে আল-আমিন নিজে মাদক বিক্রি করা ছাড়াও তার গ্রুপ দিয়ে প্রতিনিয়ত মাদক বিক্রি করাচ্ছে। কেউ বাধা প্রদান করলে তাদেরকে মারধরসহ পুলিশের ধরিয়ে দেয়ারও হুমকী প্রদান করতো। এছাড়াও আল-আমিন তার সহযোগিদের নিয়ে কেউ নতুন বাড়িঘর নির্মান ও ব্যবসা প্রতিষ্ঠান চালু করলে তাকে চাঁদা দিতে হবে নতুবা সেখানে বাড়ি নির্মান ও ব্যবসা করাটা কষ্টকর হয়ে দাড়াতো। গত এক মাস আগেও আল-আমিনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি চাদাঁবাজির মামলা হয়েছিলো যার নং ১৬ ( ৬/৯/১৯ইং। ধারা ৩২৩/৩২৫/৩৮৫/৩৭৯/৫০৬ দঃবিঃ।

ইতিপূর্বে কসাই আহসানের ছেলে চাঁদাবাজ ও মাদক বিক্রেতা আল-আমিন হাবিব নামে এক যুবকের হাতে আঙ্গুল চাপাতির আঘাতে কেটে দিয়েছিলো। সে বিষয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলাও করেছিলো হাবিরের পরিবার।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..