ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তরিত করার ঘোষণা ডিসির
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তরিত করার ঘোষণা ডিসির
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ

ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তরিত করার ঘোষণা ডিসির

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তরিত করার ঘোষণা ডিসির

নিজস্ব সংবাদদাতা : আগামী দুই মাসের মধ্যেই ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়কে কলেজে রূপান্তরিত করার প্রক্রিয়া সম্পন্ন করার ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক (ডিসি) মোঃ জসিম উদ্দিন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৩টায় ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কর্ণার উদ্বোধন ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘোষনা দেন তিনি।

মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর সভাপতিত্বে ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ে মুক্তিযোদ্ধা কর্ণার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন দেখে ব্যাপক প্রশংসা করেন জেলা প্রশাসক জসিম উদ্দিন।

এসময় জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেন, নারায়ণগঞ্জে কোনো অনুষ্ঠানে এত লোক হতে দেখিনি যত লোক হতে দেখলাম এখানে আর পলাশের ওখানে। আর কোথাও আমি এতসংখ্যক লোক জড়ো হতে দেখিনি। আমি সত্যি আনন্দিত। আমার খুব ভালো লাগছে এখানে এসে। আগামীতে আমি কোনো অনুষ্ঠান দিলে এখানেই দেব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আলহাজ্ব ফরিদ আহম্মেদ লিটন। তিনি তার বক্তব্যে স্কুলের জন্য একটি গেট দাবি করে জানান, এখানে একটি গেট নেই। যার কারণে স্কুলটি অরক্ষিত থেকে যায়। বাচ্চাদের নিরাপত্তার জন্য, স্কুলের নিরাপত্তার জন্য একটি গেট অত্যন্ত জরুরী।

এদিকে ফরিদ আহম্মেদ লিটনের বক্তব্যের পরিপ্রেক্ষিতে স্কুলে গেট করে দেওয়ার প্রতিশ্রুতি দেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল। তিনি বলেন, স্বল্প সময়ের মধ্যেই এই স্কুলে গেট করে দেওয়া হবে। মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী স্কুল কমিটির সভাপতি, এখানকার এমপি শামীম ওসমান। আর এই স্কুলে গেট থাকবে না, তা তো হতে পারে না।

এছাড়াও তিনি স্কুলকে কলেজে রূপান্তরিত করার প্রসঙ্গে দাবি করে বলেন, আমরা যাতে আগামী সেশন থেকেই এখানে কলেজের কার্যক্রম শুরু করতে পারি, সেজন্য দিক-নির্দেশনা দিবেন জেলা প্রশাসক সাহেব। তিনি এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমি বিশ্বাস করি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযুদ্ধা মো. আমিনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা সামিউল্লাহ মিলন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান ভুঁইয়া জুলহাস, ফতুল্লা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনোয়ার হোসেন, দৈনিক শীতলক্ষা সম্পাদক আরিফ আলম দিপু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান স্বপন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..