ফতুল্লা প্রেসক্লাবের বিরুদ্ধে গিয়াসউদ্দিনের বক্তব্যের নিন্দা জানিয়েছে ফতুল্লা প্রেসক্লাব
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফতুল্লা প্রেসক্লাবের বিরুদ্ধে গিয়াসউদ্দিনের বক্তব্যের নিন্দা জানিয়েছে ফতুল্লা প্রেসক্লাব
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ

ফতুল্লা প্রেসক্লাবের বিরুদ্ধে গিয়াসউদ্দিনের বক্তব্যের নিন্দা জানিয়েছে ফতুল্লা প্রেসক্লাব

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
ফতুল্লা প্রেসক্লাবের বিরুদ্ধে গিয়াসউদ্দিনের বক্তব্যের নিন্দা জানিয়েছে ফতুল্লা প্রেসক্লাব

জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন একটি সমাবেশে ফতুল্লা প্রেসক্লাব এবং প্রেসক্লাবের সদস্যদের হুমকি দেয়ার প্রতিবাদ জানিয়েছেন ফতুল্লা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। রবিবার বিকালে ফতুল্লা প্রেসক্লাবে এক জরুরী সভায় এই প্রতিবাদ জানানো হয়।

প্রেসক্লাব নেতৃবৃন্দ বলেন, জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গণমাধ্যমের কণ্ঠ চেপে ধরার চেষ্টা করছেন। বিভিন্ন সময়ে সভা-সমাবেশ থেকে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা দেয়ার হুমকি দিয়ে আসছে। তারই ধারাবাহিকতায় গত শনিবার বিকালে ফতুল্লা ধর্মগঞ্জ চতলার মাঠে আয়োজিত এক সমাবেশ থেকে ফতুল্লা প্রেসক্লাব এবং ক্লাবের সদস্যদের হুমকি দিয়েছেন। আমরা সাংবাদিকদের হুমকির তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি তার বক্তব্য প্রত্যাহারের দাবি করছি।

ফতুল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ মাসুমের সঞ্চালনায় এবং ফতুল্লা প্রেসক্লাবের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি সেলিম মুন্সী, পিয়ার চাঁন, যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন প্রধান, সাংগঠনিক সম্পাদক আঃ আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহমেদ ডিয়েল, প্রচার সম্পাদক মাসুদ আলী, দপ্তর সম্পাদক মোঃ সুমন, সাংস্কৃতিক সম্পাদক প.ম আজিজ, মোঃ সেলিম, সোহেল রানা, জসিমউদ্দিন ও রাকিব চৌধুরী শিশির প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..