ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করলেন ছাত্রনেতা হিমেল
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করলেন ছাত্রনেতা হিমেল
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করলেন ছাত্রনেতা হিমেল

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ৩ এপ্রিল, ২০২৪
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগ করলেন ছাত্রনেতা হিমেল
বামে আয়ান খান হিমেল (এমডি হিমেল) ও ডানে তার দেওয়া ফেসবুক স্ট্যাটাসটি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সংগঠন থেকে পদত্যাগ করেছেন আয়ান খান হিমেল (মুহাম্মাদ হিমেল) নামের এক ছাত্রনেতা। সোমবার (১ এপ্রিল) রাত ৮টা ৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে তিনি এ স্ট্যাটাস দেন।

আয়ান খান হিমেল নারায়ণগঞ্জ সদর উপজেলা শাখার শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি। আয়ান খান হিমেল এর স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- ‘আমি সকলের নিকট ক্ষমা প্রার্থী জীবনে চলার পথে যাদের সাথে ইচ্ছা কৃত বা অনিচ্ছা কৃত যে অন্যায় গুলো করেছি, তার জন্য আমি অনুতপ্ত। আমার এই ভুলের জন্য হয়তো আপনি ক্ষতিগ্রস্ত সেই ক্ষতিপূরন দেবার সামর্থ্যও আমার নেই, এমতাবস্থায় আমি লজ্জিত, অনুতপ্ত, এবং ক্ষমাপ্রার্থী। আমাকে আল্লাহর ওয়াস্তে নিজগুণে ক্ষমা করবেন। কারন আমরা কখন আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাই! তাই আসুন আমরা সবাই সবাইকে ক্ষমা করে দেই।

আজকের পর থেকে আমি আর রাজনৈতিক কোন কর্মকান্ডে থাকবো না, সোজা কথা, রাজনীতির যে সম্মানজনক পদ রয়েছে তা নিজ ইচ্ছায়, সজ্ঞানে, সুস্থ মস্তিষ্কে পদ থেকে অব্যাহতি নিলাম। আমি আশা করি, নারায়ণগঞ্জ উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদক সাহেবদ্বয় ১নং সহ-সভাপতি পদটি অবশ্যই সুযোগ্য কাউকে দিয়ে সম্মানিত করিবেন।

আজ আমার সাথেও কেউ যদি অন্যায় বা ভুল করে থাকে আমি অন্তর থেকে ক্ষমা করে দিলাম।

আজ হয়তো ‘লাইলাতুলকদর’ তাই সবাই সবাইকে ক্ষমা করে দিন। এবং দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের সবাইকে সকল প্রকার গুনাহ মাফ করে দিয়ে হেদায়েত দান করেন। আমিন।

তবে কেন পদত্যাগ করেছেন সে বিষয়ে খোলাসা করে কিছু বলেননি আয়ান খান হিমেল।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..