ফ্যাসিস্ট নির্মূলে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মৎস্য উপদেষ্টার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ফ্যাসিস্ট নির্মূলে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মৎস্য উপদেষ্টার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ফ্যাসিস্ট নির্মূলে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান মৎস্য উপদেষ্টার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২১ জানুয়ারী, ২০২৬
ফ্যাসিস্ট নির্মূলে গণভোটে ‘হ্যাঁ’ভোটের আহ্বান মৎস্য উপদেষ্টার
নারায়ণগঞ্জে মৎস্য উপদেষ্টা

গণভোট-২০২৬ সংক্রান্ত সচেতনতামূলক সভায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার বলেন, দেশ পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট নির্মূলে এবারের জাতীয় সংসদ নির্বাচনে সকলে ‘হ্যাঁ’ ভোট দিবেন। একটি অপশক্তির হীন-মানসিকতার পরিবর্তন ঘটাতে এই ‘হ্যাঁ’ ভোট ইতিবাচক ভূমিকা পালন করতে পারে।

বুধবার (২১ জানুয়ারি) বিকালে জেলা প্রশাসন ও নারায়ণগঞ্জ সদরের আয়োজনে ভুইগড় বাসস্ট্যান্ড কাজীপাড়া মাঠে এই গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপদেষ্টা ফরিদা আক্তার আরো বলেন, এবারের নির্বাচনে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ নির্বাচন হবে। এবারের গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হলে ফ্যাসিস্ট আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। তাই ফ্যাসিস্ট নির্মূলে আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে দুটি ব্যালট পেপার থাকবে। একটি সাদা, অন্যটি গোলাপী। সাদা ব্যালট পেপারের মাধ্যমে সবাই পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। গোলাপি রঙের ব্যালটে জুলাই সনদের পক্ষে-বিপক্ষে ভোট দেয়ার সুযোগ আছে। জুলাই বিপ্লবের চেতনাকে প্রতিষ্ঠিত করার দায়বদ্ধতা থেকে গণভোটে ‘হ্যা’ ভোট প্রদানে জনসচেতনতা তৈরি করতে আহব্বান জানাতে হবে।

উপদেষ্টা বলেন, মনে রাখবেন-দেশের চাবি আপনার হাতে। অতীতে আমরা দেখেছি সরকারি দল ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করেছেন। কিন্তু গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে থাকলে আগামীতে কোনো সরকার দলের প্রয়োজনে সংবিধান পরিবর্তন করতে পারবে না। সংবিধানের মৌলিক কোনো পরিবর্তন করার প্রয়োজন হলে গণভোট আবশ্যক হবে। এসময় সকলে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সকলে সমর্থন জানান। পরে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার উপস্থিত নেতৃবৃন্দদের হাতে লিফলেট বিতরণ করেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবিরের সভাপতিত্বে গণভোট-২০২৬ সংক্রান্ত সচেতনতামূলক সভায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী অফিসার এসএম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ফতুল্লা মোহাম্মদ আসাদুজ্জামান নূর, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেল সহ প্রশাসনিক, সামাজিক ও স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..