বই হাতে পেয়ে উচ্ছ্বসিত পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বই হাতে পেয়ে উচ্ছ্বসিত পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৬:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

বই হাতে পেয়ে উচ্ছ্বসিত পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

ফতুল্লা সংবাদদাতা
  • প্রকাশিত সময় : রবিবার, ১ জানুয়ারী, ২০২৩
বই হাতে পেয়ে উচ্ছ্বসিত পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা

নতুন বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে আনন্দে উদ্বেলিত পাগলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রবিবার ০১ জানুয়ারি নতুন বছরের প্রথম দিনে স্কুলের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকার শিক্ষার্থীদের হাতে তুলে দিয়েছেন নতুন বই।

ভোরের সূর্য যখন মিষ্টি আলোর কিরণ চারিদিকে ছড়িয়ে দেয় তখন স্কুলের আঙ্গিনায় একে একে জড়ো হয় শিক্ষার্থীরা।উপস্থিত সকল শিক্ষার্থীদের চোখেমুখে ভেসে ওঠে আনন্দের বারতা। যখনস্কুলের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকার ঘোষণা দেন এখনই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার নতুন বছরের প্রথম দিনে নতুন বই।তখন প্রধান শিক্ষকের এমন ঘোষণায় উচ্ছ্বসিত হয়ে ওঠে সকল শিক্ষার্থীরা।নির্দেশনা মোতাবেক সকল শ্রেণির শিক্ষার্থীরা নিজ নিজ জায়গায় সারিবদ্ধ হয়ে অবস্থান করে।

এসময় স্কুলের প্রধান শিক্ষক ব্রোজেন্দ্রনাথ সরকার, সহকারী প্রধান শিক্ষক সেলিনা সুলতানা, ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রওশন আরা বেগম, স্কুল ম্যানেজিং কমিটির কো- অপ্ট সদস্য হাজী মোঃ জসিম উদ্দিন, দাতা সদস্য মোঃ রেজাউল করিম, শিক্ষক প্রতিনিধি মোঃ আবু ফারুক, মোঃ গোলজার হোসেন, অভিভাবক সদস্য মোঃ শাহ আলম সোহাগ, মোঃ সাইফুদ্দিন শাহীন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ আতিকুল ইসলাম খোকন,নুরনাহার এর উপস্তিতিতে সরকারি স্বাস্থ্যবিধি মেনে একেক করে শিক্ষার্থীদের হাতে বিতরণ করা হয় নতুন বছরের নতুন বই। হাতে বই পেয়ে উচ্ছাসে মেতে ওঠে শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..