বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পুলিশও কাজ করছে : আইজিপি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পুলিশও কাজ করছে : আইজিপি
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পুলিশও কাজ করছে : আইজিপি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৯ নভেম্বর, ২০১৯
বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পুলিশও কাজ করছে : আইজিপি

নারায়ণগঞ্জের কাগজ : বাংলাদেশ পুলিশের আইজিপি ও কমিউনিটি ব্যাংকের চেয়ারম্যান ড. জাবেদ পাটোয়ারী বিপিএম বার বলেছেন, বাংলাদেশ গঠনে পুলিশ প্রথম শ্রেনীর যোদ্ধা হিসেবে যুদ্ধ করেছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে পুলিশও কাজ করছে। মাদক, সন্ত্রাস ও জঙ্গী নির্মূলে পুলিশের ভূমিকা প্রশংসার দাবী রাখে। ব্যাংকটি ২ মাসে ৬টি শাখার অনুমতি পেয়েছে।

১০/১২টি ব্যাংকের মতো নয় এটি স্বতন্ত্র ব্যাংক। আমরা উন্নয়নের অংশীদার হতে চাই। পুলিশ কল্যাণ ট্রাষ্টের এটি। পুলিশ পরিবারের সদস্যদের কল্যাণে এটির লভ্যাংশ ব্যয় করা হয়। ২ লাখ পুলিশ সদস্য এটির মালিক। আপনারা আমাদের উপর আস্থা রাখুন। আপনাদের আমানত আমরা সুরক্ষিত রাখবো।

মাদক শুধু পরিবার নয় পুরো দেশের জন্য ক্ষতিকর। মাদক একটি সামাজিক সমস্যা এটা সামাজিক ভাবে নির্মূল করতে হবে। ৯৯৯ ফোনের মাধ্যমে ৩টি সেবা দিচ্ছি। শিল্প নগরী নারায়ণগঞ্জে শাখা উদ্ধাধনের মাধ্যমে নারায়ণগঞ্জে ব্যবসা বানিজ্যে কাংখিত গতি সঞ্চার করতে কমিউনিটি ব্যাংক বদ্ধপরিকর। আমি আশা করি পঞ্চবটি শাখা স্থাপনের মাধ্যমে কমিউনিটি ব্যাংক নারায়ণগঞ্জ ও এর পার্শ্ববর্তী অঞ্চলের ব্যবসা বানিজ্য প্রসারে এবং শিল্প উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রাখতে পারবে।

ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত আইজি (প্রশাসন ও অপারেন্স) ড. মোঃ মইনুর রহমান চৌধুরী, অতিরিক্ত আইজি ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ আবদুস সালাম, ডিআইজি আবু হাসান মুহাম্মদ তারিক, ডিআইজি ঢাকা রেঞ্জ হাবিবুর রহমান, এআইজি মোঃ ফেরদৌস আলী চৌধুরী, কমিউনিটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক মাসুদ খান, ব্যবস্থাপনা পরিচালক মসিউল হক চৌধুরী, জেলা প্রশাসক মোঃ জসীমউদ্দিন, সাংবাদিক ওমরাহ সেলিম চৌধুরী, ব্যবসায়ী নেতা মোহাম্মদ হাতেম, পঞ্চবটি শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..