নারায়ণগঞ্জের কাগজ : বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের নারায়ণগঞ্জ জেলা শাখার কমিটিতে গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন ফতুল্লার দুই কৃতি সন্তান। এ নিয়ে স্থানীয় ছাত্র-যুবকরাও সন্তুষ্ট প্রকাশ করেছেন।
কমিটির সাধারণ সম্পাদক ইমরান আহাম্মেদ ইমন ফতুল্লার কায়েমপুর এলাকার সন্তান ও সহ-সভাপতি এএম হাসান দক্ষিণ সস্তাপুর এলাকার সন্তান। এর আগে গত বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক জিয়াউল হক চৌধুরী নারায়ণগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেয়।
আপনার মন্তব্য প্রদান করুন...