বন্দরে গণধর্ষণের আসামীকে পিটিয়ে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে গণধর্ষণের আসামীকে পিটিয়ে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বন্দরে গণধর্ষণের আসামীকে পিটিয়ে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২৩ মার্চ, ২০২২
বন্দরে গণধর্ষণের আসামীকে পিটিয়ে হত্যার অভিযোগ, মহাসড়ক অবরোধ

নারায়ণগঞ্জের বন্দরে গনধর্ষণ মামলার এক আসামীকে বাদী পরিবারের লোকজন পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ হত্যাকান্ডের ঘটনায় বুধবার সকালে দুইজনকে আটক করে পুলিশ। নিহত ধর্ষক বাস চালক রকি (২০) বন্দর উপজেলার লাঙ্গলবন্দ চিড়ইপাড়া কলোনীর মৃত শাহাজউদ্দিনের ছেলে। নিহতের ঘটনায় শহিদুল ইসলাম (২৯) ও সাইফুল ইসলাম (১৭) নামের ধর্ষিতার দুই ভাইকে আটক করেছে পুলিশ।

রকি হত্যাকারীদের বিচারের দাবিতে বুধবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ বাসষ্ট্যান্ড এলাকা অবরোধ করে রাখে এলাকাবাসী। এতে মহাসড়কের দুই পাশে প্রায় ১২ কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।

ঘটনার বিবরণে জানা যায়, উপজেলার মুছাপুর ইউনিয়নের চিড়ইপাড়া কলোনীর মৃত শাহাজউদ্দিনের ছেলে রকি ও তার চাচাতো ভাই শুক্কুর আলীর ছেলে আলমগীর মিলে গত শুক্রবার শবেবরাতের রাতে একই এলাকার এক গার্মেন্টস শ্রমিককে জোর পূর্বক ধর্ষণ করে। ধর্ষণের ঘটনায় রকি ও আলমগীরকে আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করে ধর্ষিতা গার্মেন্টকর্মী।

এ ঘটনায় আসামি রকি ও আলমগীর পালিয়ে গেলে তাদের অবস্থানের খবর পেয়ে বাদীর পরিবারের লোকজন গত মঙ্গলবার বিকালে চিটাংরোড থেকে দুই আসামিকে ধরে এনে গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

এসময় পুলিশ রকিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্য হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হত্যার বিচারের দাবীতে দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের লাঙ্গলবন্দ এলাকায় অবরোধ করে এলাকাবাসী। পরে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা ঘটনাস্থালে গিয়ে রকি হত্যাকারিদের বিচারের আওতায় আনার আশ্বস্ত করলে অবরোধ তুলে নেয়।

বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, গনধর্ষণ মামলার দুই আসামি রকি ও আলমগীরকে বাদীর পরিবারের লোকজন পিটুনি পুলিশে সোপর্দ করে। এসময় আসামি রকিকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় রকির মৃত্যু হয়। এ ঘটনায় ধর্ষিতার দুই ভাই মো. শহিদুল ইসলাম, সাইফুল ইসলাম নামের দুইজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..