বন্দরে ভন্ড কবিরাজের কান্ড : বৃদ্ধকে মেরে আহত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে ভন্ড কবিরাজের কান্ড : বৃদ্ধকে মেরে আহত
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বন্দরে ভন্ড কবিরাজের কান্ড : বৃদ্ধকে মেরে আহত

বন্দর সংবাদদাতা
  • প্রকাশিত সময় : শনিবার, ৬ নভেম্বর, ২০২১
বন্দরে ভন্ড কবিরাজের কান্ড : বৃদ্ধকে মেরে আহত

নারায়ণগঞ্জ জেলার বন্দর উপজেলার মুছাপুরে ভন্ড কবিরাজ আবুল মুন্সি বৃদ্ধ রফিককে মেরে রক্তাক্ত জখম করেছে। এ ব্যাপারে বন্দর একরামপুর আকিজ ফ্যাক্টরী এলাকার মৃত দিদার বক্স এর পুত্র মোঃ রফিকুল ইসলাম (৬৬) বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

বন্দর থানা পুলিশ কামতাল তদন্ত কেন্দ্রের এসআই ফয়সালকে তদন্ত করার দায়িত্ব দিয়েছেন।

অভিযোগে রফিকুল ইসলাম রফিক উল্লেখ করেন মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকার রওশন আলীর পুত্র ভন্ড কবিরাজ আবুল মুন্সি গত ৪ নভেম্বর দুপুর সোয়া ১২টার সময় বিবাদীর নিকট তার সমস্যার কথা বলতে গেলে সমস্যার কথা না শুনিয়া উত্তেজিত হয়ে উঠে। কারন জিজ্ঞেস করিলে আবুল মুন্সি কিল-ঘুষি, লাঠি মেরে ঠোট কেটে ফেলে ও চোখের নীচে নীলাফুলা জখম করে এবং প্রাননাশের হুমকি দেয়।

রফিকুল ইসলাম আরো বলেন, ভন্ড কবিরাজ আবুল মুন্সি চিকিৎসার নাম করে বহু নারী পুরুষের কাছ থেকে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। কাজ না হলে টাকা ফেরত দেয়া তো দুরের কথা বরং বাজে ব্যবহার করে থাকে।

তদন্ত কর্মকর্তা এসআই ফয়সাল বলেন বৃদ্ধের অভিযোগ শুনেছি।আমি কঠিন ভাবে ব্যবস্থা নিব।

ভন্ড কবিরাজ আবুল মুন্সির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে র‌্যাব ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেন সচেতন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..