বন্দরে ভাড়াটিয়ার মারধরে বাড়িওয়ালাসহ আহত ২
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে ভাড়াটিয়ার মারধরে বাড়িওয়ালাসহ আহত ২
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বন্দরে ভাড়াটিয়ার মারধরে বাড়িওয়ালাসহ আহত ২

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
বন্দরে ভাড়াটিয়ার মারধরে বাড়িওয়ালাসহ আহত ২

বন্দরে বাসা ভাড়া চাওয়ার অপরাধে ভাড়াটিয়া কর্তৃক বাড়িওয়ালা ও তার ছোট বোনকে পিটিয়ে নীলাফুলা জখমের ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। রবিবার (৬ আগষ্ট) দুপুরে আহতের বড় বোন সেলিনা বেগম বাদী হয়ে ভাড়াটিয়া নুরুন নাহার বেগম ও বিউটি বেগমসহ ৩ জনের নাম উল্লেখ্য করে ও আরো ২/৩ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি।

আহতরা বন্দর র‌্যালী আবাসিক এলাকার মৃত সিরাজুল ইসলামের মেয়ে বাড়িওয়ালা সেলিনা বেগম (৪৩) ও তার ছোট বোন ফেরদৌসি ইসলাম পলি(৩৫)। এর আগে গত শুক্রবার (৪ আগষ্ট) দুপুর ১২টায় বন্দর র‌্যালী আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর র‌্যালী আবাসিক এলাকার নজরুল হকের স্ত্রী সেলিনা বেগমের পৈত্রিক বিল্ডিংএ প্রায় ১৫ বছর ধরে নজরুল ইসলাম ও তার স্ত্রী নুরুন নাহার বেগম দম্পত্তী ও রফিকুল ইসলাম এবং বিউটি বেগম দম্পত্তী ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছে।

অভিযোগের বাদিনী পিতা মারা যাওয়ার পর থেকে উল্লেখিত ভাড়াটিয়া দম্পত্তী বাসা ভাড়া ঠিকমত পরিশোধ করে না। সে সাথে প্রতি মাসে বাসা ভাড়া চাইতে গেলে ভাড়াটিয়াগন খারাপ ভাষায় কথা বলে এমনকি প্রান নাশের হুমকি দেয়।

এ ঘটনায় গত শুক্রবার (৪ আগষ্ট) দুপুর ১২টায় অভিযোগের বাদিনী উল্লেখিত ভাড়াটিয়াদের আগামী ১ মাস পর ঘর ছাড়তে বলে ওই সময় ভাড়াটিয়া নুরুন নাহার ও বিউটি বেগম ও নজরুল ইসলামের সন্ত্রাসী ছেলে জাহিদ হাসান ক্ষিপ্ত হয়ে অভিযোগের বাদিনীকে অকথ্য ভাষায় গালাগালি করে নিলাফুলা জখম করে।

ওই সময় বাড়িওয়ালা সেলিনা বেগমকে রক্ষা করতে তার ছোট বোন ফেরদৌসি ইসলাম পলি এগিয়ে আসলে ওই সময় উল্লেখিত বিবাদীরা তাকেও বেদম ভাবে পিটিয়ে নিলাফুলা জখম করে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..