বন্দরে মসজিদ কমিটি নিয়ে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৪
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে মসজিদ কমিটি নিয়ে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৪
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বন্দরে মসজিদ কমিটি নিয়ে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৪

বন্দর সংবাদদাতা
  • প্রকাশিত সময় : শুক্রবার, ৫ জুন, ২০২০
বন্দরে মসজিদ কমিটি নিয়ে দু’গ্রুপে সংঘর্ষ, আহত ৪

নারায়ণগঞ্জ সিটি কপোরেশনের ১৯নং ওয়ার্ডের মদনগঞ্জ লক্ষারচর তিনতলা জামে মসজিরে কমিটি গঠন ও হিসাব-নিকাশ চাওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন মেয়ে।

আহতরা হলেন- আশরাফ, আসাদ, শরিফ ও আশরাফের মেয়ে ৫ম শ্রেণীর ছাত্রী আয়েশা আফরিন।

ঘটনা সূত্রে জানা যায়, মদনগঞ্জে লক্ষারচর তিনতলা জামে মসজিদ বিগত দিনের কমিটি গঠন ও মসজিদের হিসেব চাওয়া নিয়ে মসজিদ কমিটির (ভারপ্রাপ্ত সাধারণ) আজিজুল ইসলাম এর সহিত মসজিদ কমিটির ক্যাশিয়ার জয়নাল মিয়ার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে মসজিদের বাহিরে গিয়ে দু’পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে আশরাফ মিয়ার বসত বাড়ি ভাংচুরসহ আশরাফের মেয়েসহ গুরুতর আহত হয়।

মসজিদ কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম জানান, আজ জুম্মার নামাজ এর পর মসজিদ কমিটির হিসাব নিকাশ চাওয়া ও কমিটি গঠন হয়। আমাকে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মনোনিত করা হলে এক পর্যায়ে মসজিদের ক্যাশিয়ার জয়নাল মিয়ার ছেলে জনি ও তার ভাই আসাদ মসজিদে ভিতরে ছুরি নিয়ে হামলা করতে অগ্রসর হয়। পরে বাহিরে কাদের সাথে সংঘর্ষ হয় তা আমি জানি না।

এই ঘটনায় দ্রুত মদনগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং একজনকে আটক করে। হামলার ঘটনায় আশরাফ বাদী হয়ে শাহ আলম, আনোয়ার, অমিন, শিমুল, অনল, মাহমুদ, মাসুদ, সুজন সহ অজ্ঞাত আরও ১০/১২ জনকে আসামী উল্লেখ্য করে একটি অভিযোগ দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..