বন্দরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মা-ছেলেকে পিটিয়ে আহত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মা-ছেলেকে পিটিয়ে আহত
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বন্দরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মা-ছেলেকে পিটিয়ে আহত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
বন্দরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় মা-ছেলেকে পিটিয়ে আহত

নারায়ণগঞ্জ বন্দরে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী আল-আমিন দলবল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। এ সময় মাদক ব্যবসায়ীদের হামলায় রবিউল হাসান (৩৫ ) ও কাজী কানিজ ফতেমা (৫৫) আহত হন। এ সময় ৯৯৯ নাম্বারে ফোন করলে পুলিশ ঘটনাস্থল গিয়ে আহতদের উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান এবং মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

এলাকাবাসী জানায়, বন্দর ছালেহনগর এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে আল-আমিন এলাকায় মাদক ব্যবসা করে উঠতি বয়সের তরুণ ও যুবকদের বিপথগামী করছে। শুধু তাই নয় মাদক ব্যবসার প্রসার করতে তরুণ ও যুবকদের বিপথে ঠেলে দিচ্ছে।

আহত রবিউল হাসান বলেন, মাদক ব্যবসায়ী আল-আমিন প্রতিনিয়ত আমার বাড়ির সামনে ফেরি করে মাদক ব্যবসা করে আসছে। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর শাহীন মিয়ার সাথে আলাপ করে বন্দর থানায় লিখিতভাবে একটি তালিকা দেই। পরে বিষয়টি মাদক ব্যবসায়ীরা জানতে পেরে মাদক কারবারীরা সংঘবদ্ধ চক্র অতর্কিতভাবে ধারালো অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায় এবং আমাকে রক্তাত জখম করে এসময় আমার মা কাজী কানিজ ফতেমা এগিয়ে আসলে তারা আমার মায়ের উপর হামলা চালায় এবং কিল-ঘুষি মারতে থাকে। আমি উপায় না পেয়ে ৯৯৯ নাম্বারে কল করে পুলিশের সহযোগিতা চাই এবং পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। এঘটনায় আমার মা বাদি হয়ে আদালতে একটি মামলা দায়ের করেছে।

এ ব্যপারে বন্দর থানার অফিসার ইনর্চাজ আবু বক্কর সিদ্দিক বলেন, মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নেই মাদক দেশ ও জাতির জন্য অভিশাপ। কোন লিখিত অভিযোগ আমরা পাইনি পেলে ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..