বন্দরে লম্পট কর্তৃক তিন কিশোরী ধর্ষণের শিকার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে লম্পট কর্তৃক তিন কিশোরী ধর্ষণের শিকার
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বন্দরে লম্পট কর্তৃক তিন কিশোরী ধর্ষণের শিকার

বন্দর সংবাদদাতা
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০২২
বন্দরে লম্পট কর্তৃক তিন কিশোরী ধর্ষণের শিকার

নারায়ণগঞ্জের বন্দরে এক লম্পট তিন কিশোরীকে পানি ও টাকা দেওয়ার কথা বলে বাসায় নিয়ে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত লম্পট আলমগীর ওরফে আলম (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

এ ঘটনায় বৃহস্পতিবার কিশোরীদের মা বাদী হয়ে বন্দর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেছেন। ৮ ডিসেম্বর ( বৃহস্পতিবার) দুপুর ২.৩০ মিনিটে, ১২ ডিসেম্বর (সোমবার) দুপুর ১.৩০ মিনিটে, ১২ ডিসেম্বর (সোমবার) বেলা ১১.০৫ মিনিটে রূপালী আবাসিক এলাকার ৪ নং গলির মাহবুবা চায়নার বাড়িতে এ তিনটি ধর্ষণের এ ঘটনাটি ঘটে। এ বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক।

মামলার সূত্রে জানা যায়, ৮ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২.৩০ মিনিটে কিশোরী (১০) কে লম্পট তাহার বাড়াবাড়ি থেকে পানি আনতে বলেন এবং কিশোরী তার কথা মত পানি আনতে গেলে লম্পট তার মুখে চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে এবং কারো কাছে এবিষয়ে বললে প্রানে মেরে ফেলবে বলে হুমকি দেয়। এবং ১২ ডিসেম্বর (সোমবার) বেলা ১১টার সময় কিশোরী (১১) তার বান্ধবীর সাথে লম্পটের বাসায় গেলে লম্পট তার মুখে চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে এবং একই দিন দুপুর ১.৩০ মিনিটে কিশোরী (১১) কে লম্পট মজা খাওয়ার জন্য টাকা দেওয়ার কথা বলে বাসায় নিয়ে যায় এবং মুখে চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে এবং কারো কাছে এ বিষয়ে বললে প্রানে মেরে ফেলবে বলে হুমকি দেয়।

বন্দর থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, ধর্ষণের ঘটনায় তিনটি মামলা নেয়া হয়েছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। কিশোরীদের ডাক্তারী পরীক্ষার পর জবানবন্দী রেকর্ডের জন্য হাসপাতালের পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..