বন্দরে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বন্দরে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৭ আগস্ট, ২০২৩
বন্দরে সংঘর্ষের ঘটনায় মামলা, গ্রেপ্তার ২

বন্দরে উঠতি বয়সের যুবকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় সাজ্জাত (১৮) নামে এক যুবককে ছুরিকাঘাতের ঘটনায় ২ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ গ্রেপ্তারকৃতদের শনিবার (৫ আগষ্ট) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। শনিবার (৫ আগষ্ট) সকালে বন্দর থানার স্কুলঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- বন্দর উপজেলার আলীনগর এলাকার খোকন বেপারী ছেলে অপূর্ব (১৯) বন্দর স্কুলঘাট এলাকার শ্রী তিলক চৌধুরী ছেলে শ্রী শান্ত (১৯)।

এর আগে গত শুক্রবার (৪ আগষ্ট) রাত ৯টায় বন্দর থানার ২২নং ওয়ার্ডের স্কুলঘাট এলাকায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত ২নং এজাহারভূক্ত আসামী শ্রী শান্ত পরিবারের দাবি তার ছেলেকে আসামী চিহিৃত করার কথা বলে বাসা থেকে ডেকে এনে তাকে এ মামলায় ফাঁসানো হয়েছে।

মামলার তথ্য সূত্রে জানা গেছে, গত শুক্রবার (৪ আগষ্ট) রাত ৯টায় বন্দর থানার স্কুলঘাট এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে আলীনগর এলাকার খোকন বেপারী ছেলে অপূর্ব বন্দর চৌদ্দ কোয়াটার এলাকার শ্রী তিলক চৌধুরী ছেলে শ্রী শান্ত চৌধুরী বন্দর বাবুপাড়া এলাকার শ্রী সূদীর ছেলে শ্রী সৌরভ সৌরভ বন্দর রুপালী আবাসিক এলাকার দিলা মিয়ার ছেলে সোহান ভূতের গল্লী এলাকার তুলশী বন্দর বাবুপাড়া এলাকার টেগরা রিপন রুপালী আবাসিক এলাকার বিল্লাল মিয়ার ছেলে আবু সাঈদ একই এলাকার মানিক একই এলাকার ইব্রাহিম মিয়ার ছেলে লামিম ও মহসিন জনতাবদ্ধে একত্রিত হয়ে বাদী ছেলেকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাথাত করে জখম করে।

ওই সময় হামলাকারীরা বাদী ছেলে কাছ থেকে নগদ ৬ হাজার টাকা ও ১টি মোবাইল সেট ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সাজ্জাতকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করলে পুলিশ শনিবার সকালে মামলার ১নং আসামী ও ২নং আসামীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরন করে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..