বন্দরে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৩ জনসহ আহত ৪
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৩ জনসহ আহত ৪
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বন্দরে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৩ জনসহ আহত ৪

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩
বন্দরে সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৩ জনসহ আহত ৪

বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় একই পরিবারের ৩ জনসহ ৪ জন রক্তাক্ত জখম হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হলো মা কহিনূর বেগম (৪৫) ভাই কবির হোসেন (৩০) ভাবি লতা বেগম (২৫) ও প্রতিবেশি আমান উল্ল্যাহ (৩৫)।

স্থানীয়রা আহতদের মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। এ ঘটনায় বিথী বেগম বাদী হয়ে শনিবার (৮ জুলাই) দুপুরে মহিলাসহ ৪ জনের নাম উল্লেখ্য করে ও আরো ২/৩ জনকে অজ্ঞাত নামা আসামি করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

এর আগে গত শুক্রবার (৭ জুলাই) রাত ১০টায় বন্দর থানার পুরান বন্দর চৌধূরীবাড়ী এলাকায় এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। অভিযোগ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরদর্শন করেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, পুরান বন্দর চৌধূরীবাড়ী এলাকার ইব্রাহিম মিয়ার স্ত্রী বিথী বেগমের সাথে একই এলাকার মুছা মিয়া ও তার স্ত্রী মালা বেগমের সাথে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে র্দীঘ দিন ধরে বিরোধ চলে আসছিল।

এর ধারাবাহিকতায় গত শুক্রবার (৭ জুলাই) রাত ১০টায় ১নং বিবাদী মুছা মিয়ার ছেলে বাদিনী বসত বাড়ি সামনে প্রস্্রাব করে। বাদিনী উক্ত প্রস্রাব পরিস্কার করার কথা বলিলে ওই ১নং বিবাদী মুছা ও ৩নং বিবাদী মালা বেগম একই এলাকার মৃত নুরুল ইসলামের ছেলে ৩নং বিবাদী লিটু মিয়া ও তার স্ত্রী মাহামুদা বেগমসহ অজ্ঞাত নামা ২/৩ জন সন্ত্রাসী ধারালো অস্ত্রসস্ত্র নিয়ে বাদিনী উপর অতর্কিত হামলা চালায়। ওই সময় ৩নং বিবাদী মালা বেগম ও ৪ নং বিবাদী মাহামুদা বেগম বাদিনী গলায় থেকে ৮ আনা ওজনের স্বর্নের চেইন ছিনিয়ে নেয়।

বাদিনী চিৎকারের শব্দ পেয়ে বাদিনী বিথী বেগমের মা কহিনূর বেগম, ভাই কবির হোসেন ভাবি লতা বেগম ও প্রতিবেশী আমান উল্ল্যাহ তাকে বাঁচাতে এগিয়ে আসলে ওই সময় ১নং বিবাদী মুছা ও ৩নং বিবাদী লিটুসহ অজ্ঞাত নামা ২/৩ জন সন্ত্রাসী ধারালো অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে উল্লেখিত ৪ জনকে এলোপাথারী ভাবে কুপিয়ে ও লাঠীসোটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..