বন্দরে স্বামীর কাচির আঘাতে স্ত্রীর মৃত্যু
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে স্বামীর কাচির আঘাতে স্ত্রীর মৃত্যু
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বন্দরে স্বামীর কাচির আঘাতে স্ত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
বন্দরে স্বামীর কাচির আঘাতে স্ত্রীর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রী কাজলী বেগমকে (৩০) কাচি (সিজার) দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোঃ মাসুমের বিরুদ্ধে। সোমবার ভোরে উপজেলার উলাক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা।

নিহত কাজলী বেগম বন্দর ইউনিয়নের পদুঘর উলাক এলাকার মৃত কামাল হোসেনের মেয়ে এবং অভিযুক্ত মাসুম কলাগাছিয়া ইউনিয়নের নয়ানগর এলাকার মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তাদের দুজন শিশু কন্যা রয়েছে।

পুলিশের সূত্রে জানা যায়, সোমবার ভোরে এলাকাবাসী নিহতের দুই শিশুকন্যার ডাক চিৎকারে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে এবং মেঝেতে গৃহবধূ কাজলীর রক্তাক্ত মরদেহ দেখতে পায়। পরে নিহতের স্বজন ও প্রতিবেশীরা তার স্বামীকে পিটুনি দেয়৷ পুলিশ খবর পেয়ে আহত অবস্থায় অভিযুক্ত মোঃ মাসুমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। অভিযুক্ত স্বামীকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় নিহত কাজলীর মা বাদী হয়ে অভিযুক্ত মাসুমের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলেও জানান এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..