বন্দরে ৩য় জানাজা শেষে কাজিম উদ্দিন প্রধানের দাফন সম্পন্ন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বন্দরে ৩য় জানাজা শেষে কাজিম উদ্দিন প্রধানের দাফন সম্পন্ন
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

বন্দরে ৩য় জানাজা শেষে কাজিম উদ্দিন প্রধানের দাফন সম্পন্ন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
বন্দরে ৩য় জানাজা শেষে কাজিম উদ্দিন প্রধানের দাফন সম্পন্ন

জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা ও বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধানের (৬৫) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৫ এপ্রিল) রাত সাড়ে ৯ টায় বন্দরের ফরাজীকান্দা এলাকায় তার নিজ গ্রামে ৩য় জানাজা শেষে ফরাজিকান্দা কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় অংশ নেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান, বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ, বন্দর উপজেলা নির্বাহী অফিসার এম.এ. মুহাইমিন আল জিহান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান মুকুল, একেএম আবু সুফিয়ানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

এর আগে বিকালে নারায়ণগঞ্জের চাষাড়া ডন চেম্বারে ২য় জানাজা অনুষ্ঠিত হয়। সেখানে অংশ নেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানসহ নেতাকর্মীরা।

বন্দর ফরাজিকান্দা এলাকার মৃত চান মিয়া প্রধানের ছেলে কাজিম উদ্দিন প্রধান রবিবার (১৪ এপ্রিল) দুপুর ৩ টায় ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রীসহ ২ ছেলে, ১ মেয়ে ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, কাজিম উদ্দিন প্রধান অনেকদিন ধরে ব্রেইন টিউমারে ভূগছিলেন। গত ১৫ দিন পূর্বে তিনি গুরুতর অসুস্থ হয়ে ভারতের দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা গ্রহন করেন। পরে চিকিৎসাধীণ অবস্থায় রবিবার ৩টায় ওই হাসপাতালে মৃত্যুবরণ করেন।

সোমবার (১৫ এপ্রিল) মরহুমের মরদেহ দেশে ফিরলে প্রথম জানাজা ঢাকার তিতাস গ্যাস শ্রমিক ইউনিয়ন অফিস প্রাঙ্গনে ও ২য় জানাজা নারায়ণগঞ্জের চাষাড়া ডন চেম্বারে অনুষ্ঠিত হয়।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..