বাংলাদেশ আগের তুলনায় অনেক উন্নত তবুও মানুষ ঋণ খেলাপি : মেনন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বাংলাদেশ আগের তুলনায় অনেক উন্নত তবুও মানুষ ঋণ খেলাপি : মেনন
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ

বাংলাদেশ আগের তুলনায় অনেক উন্নত তবুও মানুষ ঋণ খেলাপি : মেনন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
বাংলাদেশ আগের তুলনায় অনেক উন্নত তবুও মানুষ ঋণ খেলাপি : মেনন

নারায়ণগঞ্জের কাগজ : আমি নারায়ণগঞ্জবাসীর প্রতি কতৃজ্ঞ প্রকাশ করি কারণ এই নারায়নগঞ্জ স্বাধীনতা আন্দোলনে ভূমিকা পালন করেছিলো। এখান থেকেই ট্রেনারী শ্রমিকরা আন্দোলন করেছিলো এবং স্বৈরাচারী সরকার এরশাদের বিরুদ্ধে আদমজী থেকে ঢাকা পর্যন্ত শ্রমিকদের আন্দোলনই এরশাদ সরকারকে ক্ষমতা থেকে পতন করতে বাধ্য করেছিলো। নারায়ণগঞ্জ ওয়াকার্স পার্টি আরো এগিয়ে যাবে দ্রুতগতিতে নেতাদের নেতৃত্বের মাধ্যমে।

শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টায় নারায়ণগঞ্জের ডিআআইটি চত্ব্রের সিটি সেন্টারের হল রুমে ওয়াকার্স পার্টির সম্মেলন উপলক্ষ্যে ওয়াকার্স পার্টি নারায়ণগঞ্জ শাখার জেলা কাউন্সিল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক মন্ত্রী ও ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংসদ সদস্য কমরেড রাশেদ খান মেনন।

জেলা কাউন্সিল উদ্ভোধন অনুষ্ঠানে তিনি আরো বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে সামাজিক ন্যায্যতা, মানবিক মর্যাদা ও সমতা প্রতিষ্ঠা করা। এটা স্বাধীনতা সংবিধানেও উল্লেখ আছে। বর্তমান বাংলাদেশ আগের তুলনায় অনেক উন্নত হচ্ছে। পোষাক শিল্প থেকে ধরে কৃষি,মস্যৎ সব কিছুতেই। তবুও এই দেশের মানুষ ঋন খেলাপি। এদেশে কারা ঋণ খেলাপি গরিব, কৃষক নাকি ধনীরা। আপনার জানেন ৫বছর আগে আব্দুল মাল আবুল মুহিত সংসদে বলেছিলো আমার দেশ থেকে ৪ লক্ষ ৯৬ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে সেই টাকা থাকলে আমি একটি বাজেট করতে পারতাম আর আমি বলি সর্বশেষ বাজেট অনুযায়ী দেশ থেকে ৯ লক্ষ হাজার কোটি টাকা কোথায় গেলো বাংলাদেশ ব্যাংক থেকে কিভাবে এই টাকা পাচার হলো। সরকার দূর্নীতি বিরোধী অভিযান শুরু করেছে তাতে আমি সাধুবাদ জানাই কিন্তু সরকারের যে সকল কর্মকর্তার বাড়ি সিঙ্গাপুর বা আমেরিকাতে আছে তাদের আগে ধরে খোঁজ নেন।

তিনি বর্তমান দেশের অবস্থা উল্লেখ করে বলেন, আজকে অপরাধ কারা করছে যারা টাকা লুটপাত করে নিয়ে গেছে তারা নাকি আমার শ্রমিকেরা। দেশে খুন, গুম, লুট চরম পর্যায় বেড়ে গেছে আর এর বেশি সমস্যায় পড়ছে আমাদের দেশের নারীরা। নারীদের প্রতি যে সহিংসতা বেড়েছে তার প্রতিবাদ করতে হবে সেই সাথে যুব সমাজের হতাশা দূর করতে হবে। এখন বেকার যুব সমাজকে মাদক দিয়ে ধ্বংস করা হচ্ছে এর থেকে পরিত্রাণ করতে হবে।আপনারা জানেন সাপ বিষাক্ত। সুযোগ পেলেই বিষাক্ত সাপ ছুবল মারবে তার প্রমান ভোলা, রাঘব, নাসিরাবাদ। সময়ের অপেক্ষায় মুখ ফুটে সব বেরোনোর। এদেশের ঐক্যতার কোন বিকল্প নেই। এই ওয়াকার্স পার্টি দেশের স্বাধিকারের, শ্রমিকদের অধিকারের আন্দোলন করেছে। আমরা ঐক্যতার মধ্যেই আছি। মুক্তিযুদ্ধের বিকল্প রাজাকার, সাম্প্রদায়িকতা, ষড়যন্ত্র দূর্নীতিবাজ নয়। মুক্তিযুদ্ধের বিকল্প মুক্তিযুদ্ধ আর যারা মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে তারা ৩০ লক্ষ শহীদকে সম্মান করতে জানেন।

১৪ দলের সাথে ওয়াকার্স পার্টি সংশ্লিষ্ট আছে চিঠির ব্যাখ্যার ব্যাপারে তিনি বলেন, আমরা ১৪ দলের সাথে সংশ্লিষ্ট আছি বলে যে চিঠি দেওয়া হয়েছে তার ব্যাখ্যা দেওয়া হবে। এ নিয়ে আমি ঢাকাতে একটি সংবাদ সম্মেলন করি এবং সেখানে চিঠির ব্যাখ্যায় যা বলবো সেই সম্পর্কে সব বলি আমরা লুকানো কোন কথা বলি না। ১৪ দলের নেতার সাথে এই নিয়ে কথা হয়েছে এবং আমাদের দলের নেতাকর্মী মন্তব্য নিয়েই এই চিঠির ব্যাখ্যা আমরা দিবো।

প্রধান অতিথির বক্তব্য শেষে রাশেদ খান মেনন জেলা কাউন্সিল অনুষ্ঠান শুভ উদ্বোধন করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..