বাবা-মায়ের দোয়া ছাড়া সন্তান উন্নতি লাভ করতে পারে না : শামীম ওসমান
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বাবা-মায়ের দোয়া ছাড়া সন্তান উন্নতি লাভ করতে পারে না : শামীম ওসমান
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ

বাবা-মায়ের দোয়া ছাড়া সন্তান উন্নতি লাভ করতে পারে না : শামীম ওসমান

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
বাবা-মায়ের দোয়া ছাড়া সন্তান উন্নতি লাভ করতে পারে না : শামীম ওসমান

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, যেকোন ব্যবসা প্রতিষ্ঠান শুরুর আগে মিলাদ ও মোনাজাত করে দোয়া করা হয়। সুন্দর একটি শপিং মল করার ইচ্ছা ছিল আমার সমবায় কর্তৃপক্ষ সেটা করেছে। ইজি শপিং ক্রেতাদের আশা পূরন করবে। সব ধরনের জিনিস ইজি থেকে পায় সেই ব্যবস্থা করবে ইজি কর্তৃপক্ষ এই আশা করছি।

শুক্রবার (৪ অক্টোবর) বিকালে শহরের চাষাড়ায় নব নির্মিত সমবায় মার্কেটের নীচতলায় ইজি ফ্যাশন শো-রুমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।

শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ শহরে যতগুলো শো-রুম হয়েছে তার মধ্যে এ শো-রুমটি সবচেয়ে সুন্দর। আমার মনে হয় যারা এ ব্র্যান্ডের কাপড় পড়েন তাদেরকে আর ঢাকায় যেতে হবেনা। উপরে আরও জায়গা রয়েছে, এমন সুন্দর সুন্দর শো-রুম তৈরি করেন। একটি ভালো মানের খাবার হোটেলও দরকার। পাশাপাশি মহিলাদের জন্য ভালো একটি শো-রুম দরকার, যাতে তারা ভোগান্তি ছাড়া সফলভাবে কেনাকাটা করতে পারে।

তিনি আরও বলেন, বাবা-মায়ের দোয়া ছাড়া কোন সন্তান কখনোই উন্নতি লাভ করতে পারেনা। নিশ্চই এই চার ভাইয়ের উপর আল্লাহর রহমত ও বাবা মায়ের দোয়া রয়েছে। আমি এ শো-রুমের উত্তরোত্তর সফলতা কামনা করি।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার মোঃ আশরাফুল, নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাসের সভাপতি খালেদ হায়দার খান কাজল, নীট কর্নসানের পরিচালক মুকুল চৌধুরী, ইজি ফ্যাশনের কর্নধার আসাদ চৌধুরী, ইছাক চৌধুরী, তৌহিদ চৌধুরী প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..