বিশেষ টাস্কফোর্সের অভিযান : ৩ উপজেলায় ১০ ব্যবসায়ীকে জরিমানা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
বিশেষ টাস্কফোর্সের অভিযান : ৩ উপজেলায় ১০ ব্যবসায়ীকে জরিমানা
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পোশাক খাতে শ্রমিক অসন্তোষকে ঘিরে কী হচ্ছে? বৃষ্টি চলবে কতদিন, শীতই বা নামবে কবে? মনোমালিন্য ভুলে আ’লীগ ঠেকাতে একাট্টা বিএনপি ফতুল্লায় রতন ডাইংয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ দুই শ্রমিক, আটক মালিক ফতুল্লার চরবক্তাবলীতে বায়নাকৃত জমি দখল করে নিলো রুবেল-শাহীন গং! ফতুল্লায় বিশ্ব উরস শরীফ উপলক্ষে জাকের পার্টির বর্ণাঢ্য দাওয়াতি র‍্যালি সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির মহাসাম্রাজ্য, অভিযোগের কেন্দ্রে ইরফান ভূঁইয়া! সংসদে আল-আমিনের প্রশ্ন, ‘বিরোধী দলের আসনে বিশেষ বরাদ্দ নেই কেন’ ফতুল্লায় জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ১২ জামতলা থেকে হাজী রিপনের ছেলে রাফি গ্রেপ্তার সেহাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত শামীম ওসমানের ফেরার ঘোষণা ঘিরে টিপুর হুঁশিয়ারি নারায়ণগঞ্জে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১২৭, মাদক ব্যবসায়ী ছয়জন আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ‘প্রিয় নারায়ণগঞ্জ’ যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ফেরদৌস পারভেজ ডেনীর শুভেচ্ছা

বিশেষ টাস্কফোর্সের অভিযান : ৩ উপজেলায় ১০ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
বিশেষ টাস্কফোর্সের অভিযান : ৩ উপজেলায় ১০ ব্যবসায়ীকে জরিমানা

নারায়ণগঞ্জে সদর, বন্দর ও সোনারগাঁয়ে অভিযান চালিয়ে ১০টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে বিশেষ টাস্কফোর্স। মঙ্গলবার (২২ অক্টোবর) সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারে, বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় ও সদর উপজেলার ভুইঘর বাজারে কাঁচাবাজারে অভিযান পরিচালনা করা হয়।

বিশেষ টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব মোঃ সেলিমুজ্জামান জানান, সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজারে অভিযান পরিচালনার সময় মূল্য তালিকা প্রদর্শন না করে নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করা ও ক্রয় ভাউচার সংরক্ষণ না করার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারায় ‘আক্তার ষ্টোরকে’ ৫ হাজার টাকা জরিমানা ও ‘সাজু ষ্টোরকে’ ৪ হাজার টাকা জরিমানা করা হয়। এরই সাথে কাঁচপুর কাঁচাবাজারে একই অপরাধে ‘ভাই ভাই এন্টারপ্রাইজকে’ ২ হাজার টাকা ও ‘ফয়সাল ষ্টোরকে’ ২ হাজার টাকা জরিমানা করা হয়।

বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় বাসি গ্রিল বিক্রয় ও সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর উপায়ে ফ্রিজে খাবার মজুদ করার অপরাধে ‘ভোজন বিলাস রেষ্টুরেন্টকে’ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও, সদর উপজেলার ভুইঘর বাজারে মূল্য তালিকা প্রদর্শন না করে অধিক মূল্যে পণ্য বিক্রয় করার মাধ্যমে সবজি ও মাংসের বাজারকে অস্থিতিশীল করার দায়ে ‘তিন ভাই ষ্টোরকে’ ৩ হাজার টাকা, ‘শরীয়তপুর ষ্টোরকে’ ২ হাজার টাকা, ‘আশিক ষ্টোরকে’ ২ হাজার টাকা, ‘শাহ আলম ষ্টোরকে’ ২ হাজার টাকা এবং ‘বিসমিল্লাহ খাসির মাংস দোকানকে” ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সোনারগাঁ কাঁচপুর অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মঞ্জুরুল মোর্শেদ, বিশেষ টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. মিতা চক্রবর্তী, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা প্রতিনিধি মো. ছালাউদ্দিন ভূইয়া এবং জেলা পুলিশ লাইনের একটি টিম।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..