মানুষের পাশে দাঁড়ানোই যেই সংগঠনের কাজ
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
মানুষের পাশে দাঁড়ানোই যেই সংগঠনের কাজ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ

মানুষের পাশে দাঁড়ানোই যেই সংগঠনের কাজ

বিশেষ সংবাদদাতা
  • প্রকাশিত সময় : শনিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৩
মানুষের পাশে দাঁড়ানোই যেই সংগঠনের কাজ
দূযোর্গ ছাড়াও যেকোন সময়ে, যেকোন পরিস্থিতিতে সামাজিক ও মানবিক কাজে পাশে দাঁড়ায় ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদের সদস্যরা।

‘ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ’ ব্যতিক্রমী একটি সমাজ কল্যাণমূলক সংগঠন। স্বেচ্ছায় মানুষের পাশে দাঁড়ানোই এই সংগঠনের কাজ। নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগর ইউনিয়নের পূর্ব ধর্মগঞ্জ এলাকার ২২জন তরুণ-যুবক এ সংগঠন গড়ে তুলেছেন।

এই সংগঠনের যুবকেরা নিজ উদ্যোগে বিনামূল্যে মৃত ব্যাক্তির দাফন-কাফন করানো, দরিদ্র মেয়ের বিয়েতে সাহায্য করা, গরিব মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা, বিনামূল্যে পড়ানো, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, কুইজ প্রতিযোগিতা, বনভোজন, মহান বিজয় দিবস ও স্বাধীনতা দিবস পালন করাসহ দরিদ্রদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে থাকেন।

সংগঠনে রয়েছে একটি কমিটি। একটি ভাড়া করা টিনের ঘরই তাদের ছোট অফিস ঘর। সিদ্ধান্ত ও ফর্দ অনুযায়ী মাসে সংগঠনের সদস্যরা একবার বৈঠকে বসেন।

জানা গেছে, ২০১০ সালে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নামে এলাকার যুবকেরা স্বেচ্ছাসেবী সংগঠনটি গঠন করেন। এলাকার উন্নয়নের কাজ দেখে আশপাশের অন্য বেকার যুবকেরাও এগিয়ে এসেছেন। অনেক স্কুল-কলেজের ছাত্ররাও যুক্ত হয়েছেন ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদে। বর্তমানে এই সংগঠনে সদস্য সংখ্যা দাঁড়িয়েছে ১০৫ জন।

সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর বেপারী জানান, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। মানুষের বিপদের সময় তার পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম হওয়া উচিত। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটি প্রাণ বাঁচে; একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে তাতেই হয়তো জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব। বিভিন্ন সময় আমাদের সমাজে কিংবা ব্যক্তি জীবনে দূর্যোগ নেমে আসে। তখন আমাদের সমাজের কিছু মানুষ অসহায় হয়ে পড়ে। ঠিক তখনই তাদের প্রয়োজন হয় সহযোগিতার। মানুষের জন্যই তো মানুষ! সঙ্কটে, বিপদে মানুষই ছুটে এসে সাহায্য করবে এই প্রত্যাশা আমরা করতে পারি। না হলে মানবজন্ম অনেকটাই অসম্পূর্ণ থেকে যাবে। আমাদের তরুণ সমাজ এখন অনেক বেশি সচেতন এই কাজে। তার বাস্তব উদাহরণ ফতুল্লার পূর্ব ধর্মগঞ্জ এলাকার সমাজ কল্যাণমূলক প্রতিষ্ঠান ‘ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ’।

তিনি আরো বলেন, আমাদের পাশে সমাজের বিত্তবান মানুষ এসে দাঁড়ালে হয়তো আরও অনেক মানুষকে সেবা দিতে পারবো।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..