যে রেকর্ডে মালিঙ্গার পাশে কেবল দুই নারী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
যে রেকর্ডে মালিঙ্গার পাশে কেবল দুই নারী
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

যে রেকর্ডে মালিঙ্গার পাশে কেবল দুই নারী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
যে রেকর্ডে মালিঙ্গার পাশে কেবল দুই নারী

নারায়ণগঞ্জের কাগজ : পাল্লেকেলে ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে টানা চার বলে চার উইকেট নিয়ে হইচই ফেলে দিয়েছিলেন শ্রীলঙ্কান পেসার, টি-টোয়েন্টি অধিনায়ক লাসিথ মালিঙ্গা। তার ডাবল হ্যাটট্রিকের ওপর ভর করে কিউইদের ৩৭ রানে হারিয়েছিল লঙ্কানরা।

ওই ম্যাচেই টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বে সর্বোচ্চ উইকেট শিকারী হিসেবে সেঞ্চুরি করা একমাত্র বোলারে পরিণত হলেন মালিঙ্গা। তার নামের পাশে এখন শোভা পাচ্ছে ৭৬ ম্যাচে ১০৪ উইকেট। তার পরেই ৯৮ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার শহিদ আফ্রিদি। ৮৮ উইকেট নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সাকিব আল হাসান।

পুরুষদের ক্রিকেটে একমাত্র বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ প্লাস উইকেট শিকারী কেবল মালিঙ্গা। অথচ নারী ক্রিকেটে টি-টোয়েন্টিতে ১০০ প্লাস উইকেট শিকারী হলেন দু’জন। ওয়েস্ট ইন্ডিজের আনিসা মোহামেদ এবং অস্ট্রেলিয়ার এলিসি পেরি।

টি-টোয়েন্টিতে অনেক আগেই উইকেটের সেঞ্চুরি করেছেন ক্যারিবীয় নারী ক্রিকেটার আনিসা মোহামেদ। এখন তার উইকেট সংখ্যা ১১৫টি। ১০২ ম্যাচ খেলেছেন ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার। অন্যদিকে অস্ট্রেলিয়ার এলিসি পেরির উইকেট সংখ্যা হচ্ছে ১০৩টি। ১০৫ ম্যাচ খেলেছেন তিনি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..