যৌথ বাহিনীর অভিযান : আ’লীগ নেতাসহ ৩১ জন গ্রেফতার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
যৌথ বাহিনীর অভিযান : আ’লীগ নেতাসহ ৩১ জন গ্রেফতার
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

যৌথ বাহিনীর অভিযান : আ’লীগ নেতাসহ ৩১ জন গ্রেফতার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
যৌথ বাহিনীর অভিযান : আ’লীগ নেতাসহ ৩১ জন গ্রেফতার

নারায়ণগঞ্জে ‘আভিযানিক কার্যক্রম’ নামে যৌথ বাহিনীর অভিযানে ৩ জন ও পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ২৮ জনসহ মোট ৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) দিনগত রাতে বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কারো কারো বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার মামলা রেয়েছে। এছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্ট আছে তাদের বিরুদ্ধে।

গ্রেফতারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলার অভিযুক্ত আসামী ৩ জন। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত আসামী ২৮ জনসহ মোট ৩১ জনকে গ্রেপ্তার করেছে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী। তিনি জানান, নারায়ণগঞ্জে ‘আভিযানিক কার্যক্রম’ নামে নতুন যৌথ বাহিনীর অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ৩ জন গ্রেপ্তার করা হয়েছে। গ্রেফতারকৃতরা জেলায় অস্থিতিশীলতা সৃষ্টি ও পরিকল্পনাকারী।

‘আভিযানিক কার্যক্রম’নামে যৌথ বাহিনীর অভিযানে গ্রেফতারকৃতরা হচ্ছে, আওয়ামী লীগ সমর্থক মো. আবুল হোসেন ওরফে আবুল হাশেম (৬৫), মো. রোমান মাতুব্বর (৩৯) ও সোনারগাঁও আওয়ামী লীগের সক্রিয় সদস্য জাহাঙ্গীর আলম (৪৫)।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..