রংধনু গ্রুপের চেয়ারম্যান আন্ডা রফিকের ভাই মিজান গ্রেপ্তার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রংধনু গ্রুপের চেয়ারম্যান আন্ডা রফিকের ভাই মিজান গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি সোনারগাঁও উপজেলায় ব্র্যাক ‘শিখা’ প্রকল্পের ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত ঘুমন্ত স্বামীকে গলা কেটে হত্যা পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার

রংধনু গ্রুপের চেয়ারম্যান আন্ডা রফিকের ভাই মিজান গ্রেপ্তার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
রংধনু গ্রুপের চেয়ারম্যান আন্ডা রফিকের ভাই মিজান গ্রেপ্তার

রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) বিভাগ। সে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকের ছোট ভাই। তবে ৫ আগস্টের পর আন্ডা রফিকও পালিয়েছে।

গ্রেপ্তার মিজান রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর ভাটারা থানা এলাকার যমুনা ফিউচার পার্কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মোঃ ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রংধনু গ্রুপের পরিচালক মিজানকে মঙ্গলবার ভাটারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রাণহানির ঘটনায় দায়ের হওয়া মামলাসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তারের পর মিজানকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..