রূপগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
রূপগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
পঞ্চবটি-পাগলা সড়ক নারায়ণগঞ্জ সওজের আওতায় আনার নির্দেশ ডিসির কাশিপুরে রাজনৈতিক শেল্টারে প্রকাশ্যে ডাকাত গেসুর পরিবার! ডিবি হেফাজতে নেওয়ার পর এমপিপুত্র সজীবকে যুবদল থেকে বহিষ্কার ফতুল্লায় আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন গ্রেপ্তার ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী

রূপগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
রূপগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকার যুবলীগ নেতা দ্বীন ইসলাম দিলিপকে (৩২) কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার ৪ নভেম্বর সন্ধ্যায় বাড়ি থেকে মুড়াপাড়া বাজারে যাওয়ার পথে দড়িকান্দী এলাকার মাফু আলীর বাড়ির পাশে ওত পেতে থাকা ১০/১২ জন সন্ত্রাসী তার গতিরোধ করে। পরে তাকে উপর্যুপরি ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে। আশঙ্কাজনক অবস্থায় দিলিপকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে দ্বীন ইসলাম দিলিপের সঙ্গে আসামীদের দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। সন্ত্রাসীরা ধারালো রামদা, সুইচগিয়ার, ছেনদা, ছুরি, চাপাতি, লোহার রড ও লাঠিসোঁটায় সজ্জিত হয়ে দ্বীন ইসলাম দিলিপের উপর হামলা চালায়। দিলিপের বুকে, পিঠে ও পেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় দিলিপের মা তাছলিমা বেগম বাদী হয়ে মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দী এলাকার পাভেল (৩৬), পিয়াল (২৭), ইমন (২৫), বিপ্লব (২৪), আবুল হোসেন (৪৮), মেহেদীকে (২৭) নামীয় ও অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দয়ের করেন।

রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, দিলিপ হত্যার ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..