নারায়ণগঞ্জের কাগজ : আলীগঞ্জ খেলার মাঠে অনুষ্ঠিত পাইওনিয়ার ফুটবল লীগের প্রথম খেলায় শাওনের হ্যাট্রিকের সুবাদে বিশাল জয় দিয়ে শুভ সুচনা করেছে মোনেম মুন্না স্মৃতি সংসদ।
বাফুফে কর্তৃক আয়োজিত পাইওনিয়ার ফুটবল লীগের “ক ও খ” অঞ্চলের দুটি দল দিনের প্রথম খেলায় একে অপরের মুখোমুখি হয়। এতে মোনেম মুন্না স্মৃতি সংসদ জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে ৪-২ গোলে জয়লাভ করে। খেলার প্রথমার্ধে বিজয়ী দলের পক্ষে শাওন হ্যাট্রিক করে অপর গোলটি আসে ইনসানের পা থেকে। খেলার দ্বিতীয়ার্ধে জহিরুল ইসলাম স্পোর্টিং ক্লাবের শাহাদাৎ ও অনিক দাস দুটি গোল করে ব্যবধান কমান। ফলে মোনেম মুন্না স্মৃতি সংসদ পূর্ণ পয়েন্ট লাভ করে। খেলায় সেরা খেলোয়ার মনোনিত হন বিজয়ী দলের চৌকস ষ্ট্রাইকার শাওন।
খেলায় রেফারীর দ্বায়িত্ব পালন করেন আহম্মদ রাফসান জানি, শাকিল মিয়া, জাহিদ হাসান ও মোকাররম। ধারাভাষ্যকার হিসেবে ছিলেন মোঃ নজরুল ইসলাম।
দিনের দ্বিতীয় খেলায় একে অপরের মুখোমুখি হয় নবাবগঞ্জ ফুটবল একাডেমি বনাম নারায়ণগঞ্জ ফুটবল একাডেমি। এতে নবাবগঞ্জ ফুটবল একাডেমী ২-১ গোলে নারায়ণগঞ্জ ফুটবল একাডেমিকে পরাজিত করে পূর্ণ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে। বিজয়ী দলের পক্ষে গোল করে জিহাদ ও নিহাদ। নারায়ণগঞ্জ ফুটবল একাডেমির পক্ষে একমাত্র গোলটি করে আলমগির। খেলায় সেরা খেলোয়ার মনোনিত হয় নবাবগঞ্জ ফুটবল একাডেমির নিহাদ।রেফারীর দ্বায়িত্ব পালন করেন মনিরুজ্জামান, আজমির, জাহিদ ও শিমুল।ধারাভাষ্য দেন মোখলেসুর রহমান তোতা, মোঃ নুরুল ইসলাম ও মিজানুর রহমান।
এদিকে উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি আলহাজ্ব কাউসার আহমাদ পলাশকে বাফুফের পক্ষ থেকে আলীগঞ্জ ভেন্যু ম্যানেজার হাজী মোঃ রফিকুল ইসলাম শামীমের মাধ্যমে ফুলেল শুভেচ্ছা জানান কর্মকর্তারা।
আপনার মন্তব্য প্রদান করুন...