শারদীয় দুর্গাপূজার স্মরণিকা ‘শিউলী’র মোড়ক উন্মোচন শুক্রবার
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শারদীয় দুর্গাপূজার স্মরণিকা ‘শিউলী’র মোড়ক উন্মোচন শুক্রবার
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ

শারদীয় দুর্গাপূজার স্মরণিকা ‘শিউলী’র মোড়ক উন্মোচন শুক্রবার

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : মঙ্গলবার, ১ অক্টোবর, ২০১৯
শারদীয় দুর্গাপূজার স্মরণিকা ‘শিউলী’র মোড়ক উন্মোচন শুক্রবার

নিজস্ব সংবাদদাতা : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ফতুল্লা পূজা উদযাপন পরিষদ কর্তৃক প্রকাশিত হলো স্মরণিকা ‘শিউলী’। নবীণ প্রবীণ লেখকের লেখা নিয়ে এবারের শারদীয় সংখ্যা ‘শিউলী’। এই সংখ্যাটিতে প্রচ্ছদ একেঁছেন শাহ্ আলম। প্রচার সম্পাদনায় রয়েছেন মৈনাক শিশির। সম্পাদনা করেছেন রণজিৎ মোদক।

এবিষয়ে জানতে চাইলে স্মরণিকা ‘শিউলী’র সম্পাদক রণজিৎ মোদক বলেন, বছরে একবার দুর্গাপূজা আসে আর এই পূজাকে সারাটা বছর ধরে রাখার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। শুক্রবার ফতুল্লার বাড়ৈভোগ রাধাকৃষ্ণ মন্দিরে সন্ধ্যা ৭টায় ‘শিউলী’র মোড়ক উন্মোচন করা হবে। ফতুল্লা পূজা উদযাপন পরিষদ কর্তৃক প্রকাশিত স্মরণিকা ‘শিউলী’ শুক্রবার ৪ অক্টোবর থেকে পাওয়া যাবে নারায়ণগঞ্জের সর্বত্র।

এসময় আরো উপস্থিত থাকবেন, নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহা, সাধারণ সম্পাদক শিপন সরকার শিখন, ফতুল্লা পূজা উদযাপন পরিষদের সভাপতি রণ্জিত মন্ডল, সাধারণ সম্পাদক অরুণ চন্দ্র দাস, স্মরণিকা ‘শিউলী’র সম্পাদক ও ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের সভাপতি রণজিৎ মোদক, সাধারণ সম্পাদক কাজী আনিসুর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক বৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..