শিক্ষার্থীদের সাথে নিয়ে খোলা হলো বিধ্বস্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শিক্ষার্থীদের সাথে নিয়ে খোলা হলো বিধ্বস্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ বক্তাবলীতে রশিদ চেয়ারম্যানের উদ্যোগে ১৫৫০ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা

শিক্ষার্থীদের সাথে নিয়ে খোলা হলো বিধ্বস্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
শিক্ষার্থীদের সাথে নিয়ে খোলা হলো বিধ্বস্ত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স

নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স-এর প্রধান ফটকে তালা ছয় দিন পর খুলেছে। রোববার (১১ আগষ্ট) দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসকের অনুমতিতে শিক্ষার্থীদের সাথে নিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রবেশ করেন মুক্তিযোদ্ধারা। এ সময় পুরো ভবনটি লন্ডভন্ড ও আসবাবপত্র ভাংচুরে দৃশ্য দেখে কান্না ভেঙ্গে পড়ে উপস্থিত মুক্তিযোদ্ধারা। শেখ হাসিনা ৫ আগষ্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে দেশ ছাড়েন তিনি। এরপর দুপুর থেকে রাত পর্যন্ত নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে তান্ডবলীলা চলে।

প্রত্যক্ষদর্শী ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর দারোয়ান জানান, বিকালে হঠাৎ করে দুবৃর্ত্তরা ইট পাটকেল নিক্ষেপ করে প্রবেশ করে। এ সময় ভবন প্রতিটি গ্লাসের দরজা, আসবাবপত্র ও মুক্তিযোদ্ধাকালীন বীরদের ছবি ভাংচুর চালায়। শেষে কমপ্লেক্সের সামনে একটি ছাউনি আগুন দিয়ে জ¦ালিয়ে তালা লাগিয়ে দেয়া হয়।

গতকাল রোববার নারায়ণগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ও জেলা প্রশাসকের অনুমতিতে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা নেতৃত্বে কয়েকজন কমান্ডার ও শিক্ষার্থীদের প্রতিনিধিরা তালা খুলে প্রবেশ করে। এ সময় সকলের ভবন পরিদর্শন করে পরিস্কার পরিচ্ছন্নতা কাজ শুরু করে।

উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সংসদের নারায়ণগঞ্জ সদর উপজেলা শাখার কমান্ডার শাহজাহান ভুইয়া জুলহাস, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী কমান্ডার শেখ দেলোয়ার হোসেন দেলু, ১৭নং ওয়ার্ড মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব নুরউদ্দিন আহম্মেদ, গোগনগর ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার মনির হোসেন ও এনায়েতনগর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রমিজউদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক শরীফ উদ্দিন সবুজ।

নারায়ণগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার অ্যাডভোকেট নুরুল হুদা জানান, ৫ আগষ্ট বিকালে দুবৃর্ত্তদের হামলা ভাংচুর চালিয়ে তান্ডব চালিয়েছে। তারা মুক্তিযুদ্ধকালীন বীর শ্রেষ্ঠদের ছবিগুলো ভেঙ্গে ফেলেছে। রোববার শিক্ষার্থীদের নিয়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রবেশ করে পরিস্কার পরিচ্ছন্নতা কাজ চলছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..