নারায়ণগঞ্জের কাগজ : মরহুম ইদ্রিস আলী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে ২৫ অক্টোবর শুক্রবার সকাল ৯টায় আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে আলোকিত মা, কৃতি শিক্ষার্থী ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান-২০১৯।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক, মরহুম ইদ্রিস আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সভাপতি মোখলেসুর রহমান তোতা।
উল্লেখ্য, গত বছর মরহুম ইদ্রিস আলী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় নারায়ণগঞ্জ সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পিএসসি, জেএসসি ও এসএসসিতে জিপিএ ফাইভ প্রাপ্ত ৬ শত কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি ৬ শত আলোকিত মায়েদের সংবর্ধনা প্রদান করা হয়েছিল।
তারই ধারাবাহিকতায় এবছর ৯ শত কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি ৯ শত আলোকিত মা এবং যে সকল শিক্ষার্থীরা আলীগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে এমন ৮টি আলোকিত পরিবারের ২৪ জন এবং মানুষ গড়ার কারিগর সম্মানিত শিক্ষক ও মহান মুক্তিযুদ্ধে বীরত্বপুর্ন অবদানের জন্য মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করার উদ্যোগ গ্রহন করেছে মরহুম ইদ্রিস আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নন্দিত শ্রমিক নেতা আলহাজ্ব কাউসার আহমাদ পলাশ।
উক্ত অনুষ্ঠানে আলোকিত মা, কৃতি শিক্ষার্থী ও গুনীজনদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য সবিনয় অনুরোধ জানিয়েছেন রেনেসাঁ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি মোঃ মিজানুর রহমান।
আপনার মন্তব্য প্রদান করুন...