শুধু এ প্লাস নয়, মানুষ হতে হবে : নাহিদা বারিক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শুধু এ প্লাস নয়, মানুষ হতে হবে : নাহিদা বারিক
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ

শুধু এ প্লাস নয়, মানুষ হতে হবে : নাহিদা বারিক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শুক্রবার, ১৫ নভেম্বর, ২০১৯
শুধু এ প্লাস নয়, মানুষ হতে হবে : নাহিদা বারিক

নারায়ণগঞ্জের কাগজ : প্রাথমিক শিক্ষাই শিশুদের জীবনের মূলভিত্তি উল্লেখ করে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক বলেছেন, অভিভাবকদের উদ্দেশ্যে বলব শুধু এ প্লাস পেতে হবে, প্রথম হতে-এমন ধারণা শিশুদের মাথায় দিয়ে দিবেন না। তাকে পড়তে দিন, শিখতে দেন। শিশুদের বইয়ের বোঝা চাপিয়ে দিবেন না। অনেক সময় শিশুদের ওজনের চেয়ে বইয়ের ওজন বেশি হয়ে যায়। এমনটি করবেন না। তাদের খেলতে দিন, সংস্কৃতিক অঙ্গণে প্রবেশ করতে দেন। তাদেরকে মানুষের মতো মানুষ হবার শিক্ষা দেন।

বৃহম্পতিবার (১৪ নভেম্বর) বিকালে ফতুল্লার পঞ্চবটিস্থ আকবর কনভেন সেন্টারে এস্যুরেন্স ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিকী ক্রীড়া প্রতিযোগিতা ও প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদা বারিক আরো বলেন, সন্তানকে স্কুলে দিয়ে নিশ্চিন্ত হলে চলবে না। মা-বাবাকেও খোঁজ-খবর রাখতে হবে। কারণ পরিবারের অবহেলার কারণেই এখন কিশোর গ্যাং তৈরি হচ্ছে। একটি সন্তান ভাল হলে পরিবারের জন্য ভালো, সমাজের জন্য ভালো এমনকি দেশের জন্য ভালো।

তিনি আরও বলেন, এখন শিশুরা খেলাধুলা বলতে মোবাইলের খেলাই বুঝে। আমি স্কুলগুলোকে অনুরোধ করবো, বার্ষিকী ক্রীড়ায় গ্রামীণ খেলাধুলাকে যুক্ত করতে। যাতে আমাদের শিশুরা গ্রাম বাংলাকে চিনতে পারে।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. ইকবাল হোসেন। ড. ইকবাল হোসেন বলেন, মেধাবীরা শুধু পরিবারের সম্পদ নয়, দেশ ও সমাজের সম্পদ। সুতরাং একটি শিশুকে পরিবারের মধ্যে শিশুর যত্ন নিতে হবে, যাতে সবাই মেধাবী হয়ে গড়ে উঠতে পারে।

স্কুলের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুইয়া সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন।

অনুষ্ঠানে মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন সাজনু বলেন, শিশুদের শুধু পাঠ্য বই ও স্কুলের গণ্ডিতে বেধে রাখলে চলবে না। তাদের দেশের সংস্কৃতি-ইতিহাস ঐতিহ্যের সাথে পরিচয় করিয়ে দিতে হবে। কারণ বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে আগে সোনার মানুষ গড়তে হবে। আর এই প্রাথমিক বিদ্যালয় হচ্ছে সেই সোনার মানুষ গড়ার পাঠশালা।

তিনি আরও বলেন, শিশুদের দেশের বিভিন্ন দর্শনীয় স্থানে শিক্ষাসফরে নিয়ে যেতে হবে। তাদের সাথে প্রকৃতির পরিচয় করিয়ে দিতে হবে। কারণ প্রকৃতিও একটি বড় পাঠশালা। সেখানে শেখার অনেক কিছুই আছে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব সালাউদ্দিন, কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব আলী, আওয়ামী লীগ নেতা রঞ্জিত মণ্ডল, মুসলিমনগর পঞ্চায়েতের সভাপতি আলহাজ্ব ফজলুল হক সরকার, সমাজসেবক আলহাজ্ব কামালউদ্দিন মাতবর, আজিমউদ্দিন মাতবর, আলী সরদার, সাংবাদিক শাহাদাত হোসেন আকাশ, আওয়ামী লীগ নেতা সরদার সালাউদ্দিন, আওয়ামী লীগ নেতা আতাুউর রহমান আতা, ছাত্রলীগ নেতা শরীয়ত উল্লাহ বাবু, আওয়ামী লীগ নেতা খবিরউদ্দিন খোকন প্রমুখ।

অনুষ্ঠানে স্কুলের বিদায়ী অধ্যক্ষকে সংবর্ধনা দেয়া হয়। পরে প্রধান অতিথি ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা অতিথিদের সামনে নানা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। নাচ-গান ও কবিতা আবৃত্তির ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন-খোলা কাগজের নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নেয়ামত উল্লাহ।

অনুষ্ঠানে স্কুলের পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমারদের জন্য শুভ কামানা রইল আশা করি তোমরা সুন্দর ভাবে পরিক্ষা দিয়ে ভালো ফলাফল করে পরিবারে মুখ উজ্জল করবে । তোমরা বাবা মা এবং শিক্ষকদের কথা মেনে চলবে তাহলে তোমাদের ভবিষ্যৎ সুন্দর হবে ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..