শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে করতে হবে : মামুনুল হক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে করতে হবে : মামুনুল হক
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ সদর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে ঈদ সামগ্রী ও হুইলচেয়ার বিতরণ ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ

শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে করতে হবে : মামুনুল হক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে করতে হবে : মামুনুল হক

হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা গোটা দেশের মানুষকে জিম্মি করে নির্বাচনের নামে একটি নাটক সাজিয়ে, নতুন করে ক্ষমতার মনসদে বসার ব্যবস্থা করেছিলো। তার নেতৃত্বে এমন হত্যাকান্ড পরিচালনার নজির পৃথিবীর ইতিহাসে বিরল। জনগনের টাকায় কেনা হেলিকপ্টার থেকে গুলি করে শেখ হাসিনার লালিত বাহিনী ৩বছরের শিশু থেকে শুরু করে, নারী-পুরুষকে নির্বিাচারে হত্যা করেছে। এরকম ভাবে সহশ্রাধীক মানুষ গোটা বাংলাদেশে হত্যা করা হয়েছে। বুধবার (২১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি পথসভায় তিনি এসব কথা বলেন।

মামুনুল হক বলেন, গোটা বাংলাদেশ আজ ঐক্যবদ্ধ। এই নির্বিাচারে হত্যার জন্য শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে করতে হবে। তাকে ধরে আনতে হবে। পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীদের হত্যা করা হয়েছিল। হেফাজত ইসলামের নেতাকর্মীদের হত্যা করা হয়েছিল। সব হত্যা ও গণহত্যার বিচার আদায় করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের বিচার করতে হবে।

তিনি বলেন, দিল্লিতে শেখ হাসিনার পুরো পরিবার নির্বাসিত হোক আপত্তি নেই। কিন্তু সেখানে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ষড়যন্ত্র করলে এদেশের ১৮ কোটি মানুষ স্বাধীনতা রক্ষার জন্য আবার যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত।

বাংলাদেশ খেলাফত মজলিসের সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবুবকর সিদ্দিক ও ইমাম ওলামা ঐক্য পরিষদের সোনারগাঁ শাখার মহাসচিব মুফতি মুহাম্মদ সাইদুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, কেন্দ্রীয় সদস্য মাওলানা মহিউদ্দিন খাঁন, খেলাফত মজলিশের সোনারগাঁ শাখার সভাপতি আব্দুল আওয়ালসহ উপজেলার বিভিন্ন এলাকার নেতারা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..