ষড়যন্ত্রমূলক মামলা থেকে সাংবাদিক রবিনের নাম প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
ষড়যন্ত্রমূলক মামলা থেকে সাংবাদিক রবিনের নাম প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ

ষড়যন্ত্রমূলক মামলা থেকে সাংবাদিক রবিনের নাম প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বুধবার, ২১ আগস্ট, ২০২৪
ষড়যন্ত্রমূলক মামলা থেকে সাংবাদিক রবিনের নাম প্রত্যাহারের দাবিতে স্মারকলিপি

নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিনকে যড়যন্ত্রমূলকভাবে হত্যা মামলায় জড়ানোর ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক এজাহার থেকে নাম প্রত্যাহারের দাবিতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি দিয়েছে নারায়ণগঞ্জ প্রেসক্লাব।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হকের দপ্তরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্মারকলিপি দেন। এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ আলম দীপু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জীবন, যুগ্ন সম্পাদক আহসান সাদিক শাওন, কোষাধ্যক্ষ জুয়েল হোসেন, কার্যকরী সদস্য আবু সাউদ মাসুদসহ বিপুল সংখ্যক গণমাধ্যমকর্মী।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ২১ জুলাই নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মিলন নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়। এই ঘটনায় নিহত মিলনের স্ত্রী শাহনাজ বাদী হয়ে ১৮ আগস্ট রোববার দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামী করে ৬২ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-০৭। মামলায় উদ্দেশ্যমূলকভাবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি বিল্লাল হোসেন রবিনের নাম জড়ানো হয়েছে। যা অত্যন্ত দু:জনক ও নিন্দনীয়।

বিল্লাল হোসেন রবিন দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার, এনটিভির জেলা প্রতিনিধি এবং মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এর নারায়ণগঞ্জ সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

আমরা মনে করি, রাজনৈতিক স্বার্থসিদ্ধি, জবরদখল, লুটপাট ও সন্ত্রাসী কর্মকান্ডসহ নানা অপকর্ম প্রকাশ করা থেকে সাংবাদিকদের বিরত রাখতে হুমকি স্বরূপ বিএনপির স্থানীয় এক প্রভাবশালী রাজনৈতিক নেতার যোগসাজসে বিল্লাল হোসেন রবিনকে মামলায় জড়ানো হয়েছে। ওই রাজনৈতিক নেতা একজন স্বনামধন্য পেশাদার সাংবাদিককে হত্যা মামলায় জড়ানোর ঘটনায় আমরা হতবাক ও মর্মাহত হয়েছি।

তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে সাংবাদিকতার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করি। আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে মামলার এহাজার থেকে বিল্লাল হোসেন রবিনের নাম প্রত্যাহারের দাবি জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..