সমবায়ের শক্তিতেই দেশ হবে মাদকমুক্ত ও উন্নত : জেলা প্রশাসক
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সমবায়ের শক্তিতেই দেশ হবে মাদকমুক্ত ও উন্নত : জেলা প্রশাসক
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় ফের বেপরোয়া ছাত্রলীগ কর্মী শুভ ও শিমুল পুলিশকে কুপিয়ে অস্ত্র লুট মামলার আসামী মানিক গ্রেপ্তার ফতুল্লায় বিএনপি নেতা পরিচয়ে মাজারুলের অবৈধ গ্যাস সংযোগ বাণিজ্যের অভিযোগ জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে ফতুল্লায় দোয়া ও মিলাদ মাহফিল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিঠু খান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রাশেদ বাবু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মিজানুর রহমান মিজান পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনিরুল ইসলাম সরকার পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুল খালেক টিপু পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মহসীন বেপারী পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন আব্দুর রশিদ পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয়

সমবায়ের শক্তিতেই দেশ হবে মাদকমুক্ত ও উন্নত : জেলা প্রশাসক

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১ নভেম্বর, ২০২৫
সমবায়ের শক্তিতেই দেশ হবে মাদকমুক্ত ও উন্নত : জেলা প্রশাসক

“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়” প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো নারায়ণগঞ্জেও পালন করা হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা সার্কিট হাউজে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার নেতৃত্বে জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়ানোর মাধ্যমে দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালী শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, “সমবায় একসময় ছিল আমাদের আর্থিক দুরবস্থা থেকে মুক্তির সংগ্রামের একটি মাধ্যম। বর্তমানে দেশ গঠনের ক্ষেত্রে সমবায়ের গুরুত্ব আরও বেড়েছে। এবারের প্রতিপাদ্য ‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’ অত্যন্ত প্রাসঙ্গিক। দেশ গড়ার পথে আমাদের সামনে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তার মধ্যে মাদক একটি বড় চ্যালেঞ্জ। পাশাপাশি অপরাধ ও শিক্ষা ব্যবস্থাও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এসব মোকাবিলায় সমবায়ের শক্তির বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “সমবায়ের মাধ্যমে আমাদের সমাজে যে পারস্পরিক বন্ধন ও সম্পর্ক তৈরি হয়েছে, সেটিই আমাদের মূল শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা মাদক, সন্ত্রাস, অপরাধ ও শিক্ষার চ্যালেঞ্জগুলো অতিক্রম করতে পারব। আমরা প্রতিজ্ঞাবদ্ধ, আমরা তা করতে সক্ষম হব।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিলুফা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিন, জেলা সমবায় অফিসার মোঃ আবু জাফর মিয়া, উপসহকারী নিবন্ধক মো. নাজমুল হুদা, পরিদর্শক খন্দকার তোফাজ্জল হোসেন, সদর উপজেলা সমবায় অফিসার নাজমুল হক, বিকেএমই সভাপতি মোঃ হাতেম, নারায়ণগঞ্জ কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান মাজহারুল ইসলাম জোসেফ, ফতুল্লা বাজার নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রেতা বহুমুখী সমবায় সমিতির সভাপতি মোঃ জুয়েল চৌধুরী ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন সজীবসহ জেলার বিভিন্ন থানা এলাকার সমবায় সমিতির প্রতিনিধিরা।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..