সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা, বিএমএসএফের তীব্র প্রতিবাদ ও নিন্দা
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা, বিএমএসএফের তীব্র প্রতিবাদ ও নিন্দা
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা, বিএমএসএফের তীব্র প্রতিবাদ ও নিন্দা

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ৫ জানুয়ারী, ২০২০
সাংবাদিক মামুনের বিরুদ্ধে মামলা, বিএমএসএফের তীব্র প্রতিবাদ ও নিন্দা

প্রেস বিজ্ঞপ্তি : দৈনিক আমার সংবাদের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক ভোরের সমাচার প্রতিদিন এর সম্পাদক আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানহানী মামলা দায়ের করেছে জেলার সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকার চিহ্নিত চোরাই তেল কারবারি আশরাফ উদ্দিন।

গত ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর আবদুল্লাহ আল মামুন সম্পাদিত দৈনিক ভোরের সমাচার প্রতিদিন এর প্রথম পাতায় ‘সিদ্ধিরগঞ্জে মতির শেল্টারে সোর্স আশরাফের চোরাই তেলের ব্যবসা বেপোরোয়া’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

এরপর ২০১৯ সালের ১০ অক্টোবর তারিখে ঢাকার একটি আদালতে ৫০০ ও ৫০১ ধারায় চোরাই তেল কারবারীর মূলহোতা আশরাফ উদ্দিন একটি মানহানী মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন এর কাছে তদন্তাধীন রয়েছে। আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে মানহানী মামলা দায়েরে বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

এ ঘটনায় বিএমএসএফের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট ও সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ‘মিথ্যা মামলা দায়ের করে একজন পেশাদার সাংবাদিককে হয়রানি স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী। এতে বাক স্বাধীনতা রুদ্ধ হয়। ঘটনার সুষ্ঠু তদন্ত করে মামলাটি দ্রুত প্রত্যাহারের দাবি জানিয়েছেন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..