সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবে মানববন্ধন
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবে মানববন্ধন
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১০:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে আব্দুল খালেক টিপুর শুভেচ্ছা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মাসুকুল ইসলাম রাজীব ঈদুল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে মহসীনের শুভেচ্ছা ঈদুল ফিতরে নারায়ণগঞ্জবাসীকে শাহ্আলমের পক্ষে কাজী আরিফের শুভেচ্ছা ১৪নং ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে হাজী মনির হোসেনকে চান এলাকাবাসী ইফতার মাহফিলে অসহায় মানুষের পাশে ধর্মগঞ্জ সমাজ উন্নয়ন সংসদ নারায়ণগঞ্জে লিংরাজ খানের বন্ধু মহলের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ ফতুল্লা রিপোর্টার্স ক্লাবে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ তার বাহিনীকে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও রমজানে ও.পি.এ’র উদ্যোগে সুবিধাবঞ্চিতদের মাঝে ইফতার বিতরণ ফতুল্লা এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত যানবাহনে জ্বালানি তেল নেওয়ার সীমা বেঁধে দিলো সরকার নারায়ণগঞ্জে ঐক্য পরিষদের ইফতার বিতরণ

সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবে মানববন্ধন

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : সোমবার, ৫ আগস্ট, ২০২৪
সাংবাদিক হত্যা-নির্যাতনের প্রতিবাদে ফতুল্লা প্রেসক্লাবে মানববন্ধন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পেশাগত দায়িত্ব পালনকালে সারা দেশে সাংবাদিক নিহত ও আহত হওয়ার প্রতিবাদে ফতুল্লায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৪ আগস্ট) রোববার বেলা ১১টায় ফতুল্লা প্রেস ক্লাবের আয়োজনে ফতুল্লা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে ও ফতুল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরু ইসলাম নুরু, ফতুল্লা প্রেস ক্লাবের সহ সভাপতি সেলিম মুন্সি, দৈনিক খবরপত্র পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি মনির হোসেন, দৈনিক যুগের চিন্তার সিনিয়র স্টাফ রিপোর্টার ফরিদ আহম্মেদ বাধন, নারায়ণগঞ্জ জেলা নারী সাংবাদিক কল্যাণ সংস্থা সুমি আক্তার, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা রিপোটার্স ক্লাবের যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম সুজন ও আওয়ার নারায়নগঞ্জ ডটকমের সম্পাক মামুনুর রশীদ মুন্না।

এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন, ফতুল্লা প্রেস ক্লাবের সহ-সভাপতি পিয়ার চান, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম লিটন, অর্থ সম্পাদক শাকিল আহম্মেদ ডিয়েল, প্রচার সম্পাদক মাসুদ আলী, সাংস্কৃতিক সম্পাদক প.ম আজিজ, কার্যকরী সদস্য সেলিম হোসেন, রাকিব চৌধুরী শিশির, সদস্য জসিম উদ্দিন, সোহেল রানা, মোঃ আরিফ, সুমন আহম্মেদ, ফতুল্লা রিপোটার্স ইউনিটির যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, সংবাদ নারায়ণগঞ্জের সম্পাদক দুলাল আহম্মেদ, সিএনএন বাংলার স্টাফ রিপোর্টার মেহেদী হাসান রাসেল, জিহাদ হোসেন, সেলিম হোসেন, নাবিলা শারমিন, সাথী আক্তার, শিরিন খান, দোলা দেওয়ান, ফাহমিদা এ্যামি, নিশা আক্তার, লিজা আক্তার, সাব্বির শেখ, এশিয়ান টিভির ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামান খান, মনির শেখ, ইব্রাহিম খলিল ও রাসেল মিয়া সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অবিলম্বে নিহত ৪ সাংবাদিক ও ২ শতাধিক আহত সাংবাদিকের উপর হামলাকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান। এছাড়াও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাইদ খানের বিরুদ্ধে বিনা মামলায় গ্রেফতার করে নির্যাতনের প্রতিবাদ ও তার মুক্তি দাবি করেন।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..