সাধারণ পাঠাগারের শিশু-কিশোর আসরে ডিসি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সাধারণ পাঠাগারের শিশু-কিশোর আসরে ডিসি
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সাধারণ পাঠাগারের শিশু-কিশোর আসরে ডিসি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
সাধারণ পাঠাগারের শিশু-কিশোর আসরে ডিসি

সাধারণ পাঠাগারের আয়োজনে শিশু কিশোর আসরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। শুক্রবার (২ ফেব্রুয়ারি) বিকালে নারায়ণগঞ্জের তল্লাস্থ পাঠাগার ভবনে ‘সাপা শিশু কিশোর আসর’ এর ২০তম আসর অনুষ্ঠিত হয়। সাধারণ পাঠাগারের নিয়মিত এই আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে কোরআন তিলাওয়াত, ছড়া-কবিতা আবৃত্তি, গান পরিবেশন, বই পড়া, গল্প বলা, গল্প শোনার আসর বসে।

আসরে জেলা প্রশাসককে পেয়ে শিশু কিশোরদের মধ্যে উছ্বাস ছড়িয়ে পড়ে। তিনি এসময় শিশু কিশোরদের অংশগ্রহণে ছড়া-কবিতা আবৃত্তি, গান পরিবেশন শুনেন। পাশাপাশি সাধারণ পাঠাগারের বিভিন্ন সমাজসেবামূলক কর্মকাণ্ড সম্পর্কে অবহিত হন। পাঠাগারের বিভিন্ন কর্মকাণ্ডে তিনি সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি এসময় সমাজ পরিবর্তনে বই পড়ার উপর গুরুত্বারোপ করেন।

এসময় উপস্থিত ছিলেন সাধারণ পাঠাগারের সভাপতি এএইচএম আব্দুল্লাহ রিপন, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজমুল হাসান (রুমি), সহসভাপতি কুতুবউদ্দিন শাহীন, সিনিয়র সদস্য এবিএম আসাদুজ্জামান সুমন, চৌধুরী মাহবুব রহমান স্বপন, সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিন রশিদ, আবু সাইদ, বদরুল আলম বাদল, মনির হোসেন, তানভীর আহমেদ রাজীবসহ বর্তমান পাঠাগার নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..