সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বাংলাদেশ পুরো বিশ্বে সম্মানিত : ভারপ্রাপ্ত এসপি
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বাংলাদেশ পুরো বিশ্বে সম্মানিত : ভারপ্রাপ্ত এসপি
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লা প্রেসক্লাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন ফতুল্লায় এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১ সিদ্ধিরগঞ্জে অস্ত্র-ইয়াবা-হেরোইনসহ ১০ জন গ্রেপ্তার গুলি ও ম্যাগাজিন সহ বিদেশি পিস্তল উদ্ধার সিদ্ধিরগঞ্জে ব্যালট পেপার খোলা নিয়ে উত্তেজনা, গুজব বলছে প্রশাসন দলিল লেখক রফিকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ভোটকেন্দ্রে বাদাম-বিস্কুট-কলা খাওয়াসহ যেসব কাজ করতে পারবে না পুলিশ নির্বাচনের সব প্রস্তুতি চূড়ান্ত, বড় ধরনের ঝুঁকির আশঙ্কা নেই : ডিসি নারায়ণগঞ্জে সাড়ে ২৩ লাখ ভোটারের নিরাপত্তায় ১৩ হাজার ফোর্স গিয়াসউদ্দিনকে সংযত হয়ে কথা বলার আহবান কাসেমীর ধলেশ্বরী নদীতে ইটবাহী ট্রলার ডুবি পার্লারের টয়লেটে মিললো নিখোঁজ নারী উদ্যোক্তার লাশ ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন : ডিসি ফতুল্লায় মৎসজীবী দলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩ ফতুল্লায় এক কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বাংলাদেশ পুরো বিশ্বে সম্মানিত : ভারপ্রাপ্ত এসপি

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য বাংলাদেশ পুরো বিশ্বে সম্মানিত : ভারপ্রাপ্ত এসপি

নারায়ণগঞ্জের কাগজ : ভারপ্রাপ্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম বলেন, বড়দিন শুধু আনন্দ করার দিন নয় নিজের মনকে বড় করার দিন। নিজের মনের পাপ, কালিমা পরিত্রাণ করে এই বড় দিন উদযাপন করতে হবে। সাম্প্রদায়িক সম্প্রতির জন্য বাংলাদেশ আজ পুরো বিশ্বে সম্মানিত। এতো সুন্দর সাম্প্রদায়িক সম্প্রতি আর কোথাও দেখা যায় না। সকল ধর্মীয় অনুষ্ঠানের মতো বড়দিনের অনুষ্ঠানটি শান্তিপূর্নভাবে পালনের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করেছি। বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বড় দিন উপলক্ষে সাধু পৌলের গীর্জায় কেক কেটে সকলকে বড় দিনের শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন। পরবর্তীতে তিনি কালিবাজার সংলগ্ন ব্যাপ্টিষ্ট চার্চ পরিদর্শন করতে যান।

তিনি আরো বলেন, আমাদের ধর্মীয় উৎসব নিয়ে একটা কথা প্রচলিত রয়েছে। ‘ধর্ম যার যার, উৎসব সবার’ এই কথার আলোকেই অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখছি। যেখানে সব ধর্মের, সকল সম্প্রদায়ের মানুষ সমান অধিকার ভোগ করবে। ২০৪১ সালে আমারা যে বাংলাদেশ তৈরীর স্বপ্ন দেখছি তার মূলে রয়েছে আমাদের মধ্যকার সম্প্রীতি। যিশু খ্রিষ্ট পাপ মোচনের জন্য এই দিনে পৃথিবীতে এসেছিলেন। আমাদের তার দেখানো পথেই চলতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মেহেদী ইমরান সিদ্দিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) জনাব সুভাস চন্দ্র সাহা, সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) মোঃ সালেহ উদ্দীন আহম্মেদ, বাংলাদেশ খ্রিষ্টান অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি পিন্টু পলিকাপ পিউরিফিকেশন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..