সিটি করপোরেশনের ডোবায় পড়ে ভাই-বোন নিহত
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিটি করপোরেশনের ডোবায় পড়ে ভাই-বোন নিহত
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সিটি করপোরেশনের ডোবায় পড়ে ভাই-বোন নিহত

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
সিটি করপোরেশনের ডোবায় পড়ে ভাই-বোন নিহত

নারায়ণগঞ্জের বন্দরে সিটি করপোরেশনের খননকৃত একটি ডোবায় ডুবে সামির হোসেন (০৮) ও তিশা আক্তার (০৯) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (০৮ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের দেওয়া খবরে নারায়ণগঞ্জ নৌ-থানা পুলিশ দুজনের লাশ উদ্ধার করে। নিহত দুই ভাই-বোন বন্দরের আমিন এলাকায় অটোরিকশাচালক কামাল হোসেনের সন্তান।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে খেলার কথা বলে এরা বাসা হতে বেরিয়ে নিখোঁজ হয়। পরে শুক্রবার ভোরে বন্দর খেয়াঘাটসংলগ্ন মহিউদ্দিন ডক ইয়ার্ডের দক্ষিণ পাশে সিটি করপোরেশনের লেক তৈরি করার জন্য এক্সকাভেটর দিয়ে মাটি তোলায় সৃষ্ট ডোবায় জমে থাকা পানিতে ডুবে এরা মারা যায়।

বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, সিটি করপোরেশনের মাটি তোলায় সৃষ্ট গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে শিশু দুটি মারা যায়। তিনি আরো জানান, লাশের সুরতহাল করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..