সিদ্ধিরগঞ্জের ৪ মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী গাজী
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সিদ্ধিরগঞ্জের ৪ মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী গাজী
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক আটক একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী! কোনো ষড়যন্ত্রেই বিএনপিকে রাজনীতি থেকে সরানো যাবে না : তুহিন ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার কুতুবপুরে মামার শেল্টারে ভাগিনা জুয়েলের অবৈধ গ্যাস সংযোগের অভিযোগ সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪ উদঘাটন হলো গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য, গ্রেপ্তার ঘাতক নাসিকের পরিচ্ছন্নকর্মী পদে বহাল টানবাজারের আলোচিত মাদক ব্যবসায়ী গোবিন্দ! রথযাত্রা উৎসব : ভক্ত ভগবানের মিলনমেলা জনদুর্ভোগের আরেক নাম এনায়েতনগরের মুসলিমনগর-শাসনগাঁও! ফতুল্লা থানা পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি এম এ জলিল কোন্ডা ইউনিয়নে বিএনপির নাগরিক সমাবেশ অনুষ্ঠিত আগামীকাল বন্ধ থাকবে সকল ব্যাংক নারায়ণগঞ্জে পিস্তল ও ম্যাগজিনসহ গ্রেপ্তার ১ আদালত প্রাঙ্গণে হত্যা মামলার আসামীকে গণপিটুনি

সিদ্ধিরগঞ্জের ৪ মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী গাজী

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
সিদ্ধিরগঞ্জের ৪ মামলায় রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী গাজী

সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা ৪টি হত্যা মামলায় ৮ দিনের রিমান্ড শেষে সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। এছাড়াও সিদ্ধিরগঞ্জ থানার নতুন দুটি মামলায় গোলাম দস্তগীর গাজীর রিমান্ড নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহসিন‘র আদালত এ আদেশ দেন।

এর আগে গত ২২ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা চার হত্যা মামলায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী মোহসিন আদালতে শুনানি শেষে প্রতি মামলায় দুদিন করে রিমান্ডের আদেশ দেন।

এদিকে রবিবার সিদ্ধিরগঞ্জ থানার নতুন দুটি মামলায় রিমান্ডের আবেদন করে সাবেক মন্ত্রী গাজীকে আদালতে আনে পুলিশ। পরবর্তীতে শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে গাজীকে কারাগারে প্রেরণের আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দুটি দায়ের করেন কাজী আহমেদুল্লাহ আহাদ ও মোঃ জুয়েল মিয়া। একটি মামলায় সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী সহ ৪১ জনের নাম এবং অপর মামলায় ১৩৩ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়াও অজ্ঞাত রাখা হয়েছে আরও ১ হাজার জনকে।

সিদ্ধিরগঞ্জের ওই ২টি মামলা সাবেক মন্ত্রী গাজী ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান, শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান, গোলাম দস্তগীর গাজীর ছেলে গোলাম মর্তুজা পাপ্পা গাজী, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াসহ অনেকে।

একটি মামলার এজহারে বলা হয়, ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড এলাকায় মামলার আসামিরা বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার উপর হামলা ও গুলি বর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয়ে আহত হন জুয়েল মিয়া।

অপর মামলার এজাহারে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ২১ জুলাই সানারপাড় এলাকায় বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে আসামিরা আন্দোলনকারীদের উদ্দেশ্যে গুলি করে। এতে আহত হন মামলার বাদী কাজী আহমেদুল্লাহ আহাদ।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..