সৈয়দপুরে একাধিক মামলার আসামী জাভেদ এখনও প্রকাশ্যে!
  1. rakibchowdhury877@gmail.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
  2. admin@narayanganjerkagoj.com : Narayanganjer Kagoj : Narayanganjer Kagoj
সৈয়দপুরে একাধিক মামলার আসামী জাভেদ এখনও প্রকাশ্যে!
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
হাসিনার মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন ফতুল্লায় গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও টাকা লুট বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী শহরে ফাঁকা ফুটপাতে নগরবাসীর স্বস্তি বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় ফতুল্লায় শুভ হত্যা মামলার আসামী জাহিদ গ্রেফতার বাংলা নববর্ষে নারায়ণগঞ্জবাসীকে শুভেচ্ছা জানালেন রশিদ চেয়ারম্যান ফতুল্লায় ব্যবসায়ীকে মারধর, টাকা ও স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ নারায়ণগঞ্জে মশার প্রাদুর্ভাব তুলনামূলক বেশি : জেলা প্রশাসক সিদ্ধিরগঞ্জে বিপুল জ্বালানি তেল জব্দ, একজনকে জেল-জরিমানা এনায়েতনগরে অসুস্থ মনির মেম্বারকে দেখতে বিএনপি নেতারা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন কাউসার-উল-আলম পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন শাহিন আহমেদ নিলয় পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন ফেরদৌস পারভেজ ডেনী ফতুল্লায় সেবার আলো যুব উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

সৈয়দপুরে একাধিক মামলার আসামী জাভেদ এখনও প্রকাশ্যে!

নারায়ণগঞ্জের কাগজ ডেস্ক
  • প্রকাশিত সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
সৈয়দপুরে একাধিক মামলার আসামী জাভেদ এখনও প্রকাশ্যে!

নারায়ণগঞ্জের কাগজ : নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন সৈয়দপুর আল আমিন নগর এলাকার চিহিৃত মাদক সম্রাট ও একাধিক মামলার আসামী জাবেদ বেপারীর মাদক ব্যবসা জমজমাট ভাবে চললেও পুলিশ প্রশাসন নির্বিকার হওয়ায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

এলাকাবাসী সুত্রে জানা যায়, সৈয়দপুর আল আমিন নগর এলাকার মৃত আব্দুল খালেক বেপারীর পুত্র চিহিৃত মাদক সম্রাট ও আন্তঃ জেলা ডাকাত দলের অন্যতম সদস্য জাবেদ বেপারী এলাকায় ইয়াবা, গাজাঁর রমরমা ব্যবসা চালাচ্ছে।

শীর্ষ মাদক সম্রাট জাবেদ শহরের চিহিৃত মাদক সম্রাট বিটুর সেকেন্ড এন্ড কমান্ড এবং মাদক চালানের সহযোগী ছিল। বর্তমানে বিটুর অনুপস্থিতিতে জাবেদ একটি শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে মাদক ব্যবসা চালালেও রহস্যজনক কারনে পুলিশ জাবেদকে আটক করলেও মোটা অংকের টাকার বিনিময়ে ছাড়া পেয়ে যায়।

একটি সুত্র হতে জানা যায়, জাবেদের বিরুদ্ধে মাদক, ডাকাতি, হত্যা, মারামারী, চাঁদাবাজি সহ বর্তমানে অসংখ্য মামলা রয়েছে।

এর মধ্যে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মাদক মামলা নং-৬২/১৯,সদর মডেল থানায় মাদক মামলা নং- ৫২/১৮, সদর মডেল থানায় মামলা নং-৪৫/১৮, সদর মডেল থানায় মামলা নং- ৭৯/১৭, সদর মডেল থানায় মামলা নং- ৬/১৫, সদর মডেল থানায় মামলা নং- ২৬/১৭, সোনারগাঁ থানায় মামলা নং- ১১/১১, সোনারগাঁ থানায় মামলা নং-১০/১১ উল্লেখযোগ্য।

প্রকাশ্যে জাবেদ মাদক ব্যবসা সহ নানান অপকর্ম করে বেড়ালেও অসাধু পুলিশ কর্মকর্তাদের সাথে রয়েছে গভীর সখ্যতা।তাই কয়েকবার পুলিশ আটক করলেও মোটা অংকের টাকার বিনিময়ে প্রতিবার ছাড়া পেয়ে যায় মাদক সম্রাট জাবেদ বেপারী।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী এ প্রতিবেদককে বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা কারী সুযোগ্য পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ থাকা সত্বেও কিভাবে মাদক শীর্ষ সম্রাট জাবেদ মাদক বিক্রি, জমি দখল সহ নানান অপকর্ম করে বেড়ায়। এ ব্যাপারে মাদক সম্রাট ও একাধিক মামলার আসামী জাবেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনে পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন :

আপনার মন্তব্য প্রদান করুন...

এই ক্যাটাগরীর আরো খবর..